October 19, 2026, 2:29 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়াতে আওয়ামী লীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন খোকসায় বেকারির ওভেন বিস্ফোরণে প্রধান মিস্ত্রি নিহত, দগ্ধ ২ লালনের শিক্ষা স্কুলে পৌঁছে দিতে চান প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা তিরোধান দিবসের ভাবগাম্ভীর্যে ছেঁউড়িয়ায় হয়েছে তিনদিনের লালন মেলা কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা স্কুলের মাঠে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
চুয়াডাঙ্গা শহরে একটি স্কুলের বিদায় অনুষ্ঠান শেষে স্কুলের মাঠে এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের নাম তন্ময় আহমেদ তপু (১৭)। নিহত তপু চুয়াডাঙ্গা পৌর এলাকার নূরনগর কলোনীপাড়ার আব্দুল মজিদের ছেলে।
আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের আল-হেলাল মাধ্যমিক ইসলামি একাডেমিতে এই ঘটনা ঘটে। নিহত তন্ময়কে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আল-হেলাল মাধ্যমিক ইসলামি একাডেমির সভাপতি শহিদুল কদর জোয়ার্দার দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আজ এসএসসি পরীক্ষার্থীদের বিদায় আনুষ্ঠান চলছিল। অনুষ্ঠান শেষে ৩-৪ জন যুবক তাকে কোপাতে শুরু করে। পরে তারা পালিয়ে যায়। তপুকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।’
সদর হাসপাতালের চিকিৎসক ডা. শাকিল আর সালান বলেন, ‘তপুর শরীরের বিভিন্ন অংশে কোপের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।’
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হতে পারে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে, আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।
নিহতের মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net