March 14, 2026, 6:34 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সরকার ধর্মীয় নেতাদের অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নে উদ্যোগ গ্রহণ করেছে : প্রধানমন্ত্রী বহুমাত্রিক মানবিক অবদানের স্বীকৃতি/ আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরস্কার’ সম্মাননায় ভূষিত ঝিনাইদহে জামাতের সাথে সংঘর্ষে আহত বিএনপি কর্মীর মৃত্যু কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযান/ভারতীয় মদ, ট্যাবলেট, জিরাসহ ১২ লাখ টাকার চোরাচালান পণ্য উদ্ধার ইরান সংকটে তেলবাজার স্থিতিশীল রাখতে রুশ তেলে সাময়িক ছাড় যুক্তরাষ্ট্রের ১৬ দিনে ঝিনাইদহ সীমান্তে পাচারের মুখে ৬ নারী উদ্ধার, ৪ মামলা দেশ ও জনগণের স্বার্থে সংসদকে অর্থবহ করতে চাই: প্রধানমন্ত্রী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের সিদ্ধান্ত বহাল রেখে নতুন পরিপত্র জারি বেনাপোল দিয়ে ১৬ দিনে এলো ৫,০০৫ টন চাল: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরবরাহ বেড়েছে, দাম স্থিতিশীল নিলুফার এ্যানীর মৃত্যুতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির শোক প্রকাশ

ইবিতে বঙ্গবন্ধু ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে বঙ্গবন্ধু ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টুর্নামেন্ট-২০২১ ইসলামী বিশ্ববিদ্যালয় ক্রিকেট মাঠে শুরু হয়েছে। আজ (১৩ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বেলুন ও পায়রা উড়িয়ে চারদিনব্যাপী এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, আগামী ডিসেম্বর-জানুয়ারির দিকে আন্তর্জাতিক ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সেই প্রতিযোগিতা কে সামনে রেখে এই আয়োজন। ভালো খেলোয়াড় যেন বের হয়ে আসে, সেটাই আমাদের লক্ষ্য। তিনি বলেন, শিক্ষার পাশাপাশি ক্রীড়াক্ষেত্রে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উজ্জল ইতিহাস রয়েছে। এই ইতিহাসকে উজ্জ্বলতর করতে শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীরা ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, ক্রীড়াক্ষেত্রে নৈপুণ্য প্রদর্শনে ফিজিক্যালি চ্যালেঞ্জড ব্যক্তিরা শারীরিকভাবে সক্ষমদের তুলনায় কোনো অংশে কম নয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবক্ষেত্রের ন্যায় ক্রীড়াক্ষেত্রেও বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে, এই প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এছাড়াও উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া এবং বিসিএপিসি’র সহ-সভাপতি ডাঃ মোঃ আমিনুল ইসলাম বিশেষ অতিথি হিসাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশের মহাসচিব ইঞ্জিনিয়ার মাকসুদুর রহমান। রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান, প্রক্টর অধ্যাপক ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন প্রমুখ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

টুর্নামেন্ট কমিটির সমন্বয়কারী, ইসলামী বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মোহাম্মদ সোহেল অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন।

সঞ্চালনায় ছিলেন শারীরিক শিক্ষা বিভাগের সহকারী পরিচালক মাবিলা রহমান। অনুষ্ঠানের বিশেষ অতিথি উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান বলেন, এই আয়োজন সত্যিই আমাদের জন্য একটি গৌরবের ব্যাপার। আমরা ফিজিক্যালি চ্যালেঞ্জড ব্যক্তিদের পাশে থাকতে চাই। সকলকে সাথে নিয়েই আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। অপর বিশেষ অতিথি ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, একটি দেশের সার্বিক উন্নয়নে শারীরিকভাবে সক্ষম ব্যক্তিরাই শুধু অংশগ্রহণ করবে, তা নয়। ফিজিক্যালি চ্যালেঞ্জড ব্যক্তিরাও তাদের যোগ্যতা সবার সামনে উপস্থাপন করতে পারে, দেশকে বিশ্ব অঙ্গনে তুলে ধরতে পারে।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয় পতাকা, অলিম্পিক পতাকা, প্যারালিম্পিক পতাকা এবং বিসিএ পিসি’র পতাকা উত্তোলন করা হয়। বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন ফর দ্য ফিজিক্যালি চ্যালেঞ্জড (বিসিএপিসি) এবং ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো হলো: গাজীপুর ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট দল, ব্রাহ্মণবাড়িয়া ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট দল, চট্টগ্রাম ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট দল, সাতক্ষীরা তুফান ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট দল এবং দুরন্ত লালমনিরহাট ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট দল।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net