June 11, 2026, 2:30 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
চিকিৎসা-সেবা-বাণিজ্য/ আদ-দীন বিতর্ক প্রশ্ন তুলছে স্বাস্থ্যসেবার বাজারে রোগীর অবস্থান কোথায়? ঝিনাইদহ/যখন একটি স্বাস্থ্য কমপ্লেক্স নিজেই ‘গুরুতর অসুস্থ’ হয়ে পড়ে! ইউনূস সরকারের সময়কার অধ্যায় পেরিয়ে নতুন সম্পর্কের দিকে ঢাকা-দিল্লি : তথ্য উপদেষ্টা নিয়ন্ত্রণহীন রেস্তোরাঁ বাজার/ দাম বাড়ছে একই, কিন্তু প্রতিদিন ছোট হচ্ছে গ্রাহকের প্লেট কুষ্টিয়ায় চিরকুট লিখে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা/এনজিও ঋণ ও প্রবাসজীবনের চাপের নীরব ট্র্যাজেডি সংবাদ বিশ্লেষণ/১১ জেলায় বিজিবির সঙ্গে আনসার বাহিনী দিয়ে সীমান্তে নতুন নিরাপত্তা বলয়, বাড়ছে কৌশলগত গুরুত্ব পোড়াদহ জংশন থেকে অপহৃত ৩ শিশু ঢাকায় উদ্ধার, গ্রেপ্তার ২ এবারও আদালত গ্রহণ করলো না ইউনূস-নূরজাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা অধ্যাপক আবুল বারকাতের শর্ত সাপেক্ষ জামিন বাজারের আগুন, মধ্যবিত্তের দীর্ঘশ্বাস/ সরকার কি পরিস্থিতির গভীরতা বুঝতে পারছে?

দৌলতপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ৬১৪৫ জন পরীক্ষার্থী

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

কুষ্টিয়ার দৌলতপুরে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টায় দৌলতপুরের ১১টি পরীক্ষা কেন্দ্রে একযোগে এসএসসি, দাখিল ও কারগিরি (ভোকেশনাল) পরীক্ষা অনুষ্ঠিত হয়। করোনা   স্বাস্থ্যবিধি মেনে ৬ হাজার ১৪৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। দেড়ঘন্টা পরীক্ষার প্রথমদিন এসএসসি’র পদার্থ বিজ্ঞান. দাখিলের কোরআন ও পদার্থ বিজ্ঞান এবং কারিগরি (ভোকেশনাল) পদার্থ বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হয়। সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সবধরণের  প্রস্তুতি নেয়া হয়। দীর্ঘদির পর স্বশরীরে পরীক্ষায় অংশ নিতে পেরে পরীক্ষার্থীরাও খুশি ও সন্তোষ প্রকাশ করে। এদিকে পরীক্ষা শুরু হওয়ার পর দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বার দৌলতপুর সরকারী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রসহ বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। দৌলতপুরের ১১টি কেন্দ্রের মধ্যে দৌলতপুর সরকারী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৬৪০জন, খাসমথুরাপুর মাধ্যমিক বিদ্যালয় কন্দ্রে ৫৩৮জন, ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ১০৫৫জন, বড়গাংদিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৩৬৭জন, আল্লারদর্গা নাসির উদ্দিন বিশ্বাস গার্লস হাইস্কুল কেন্দ্রে ১০৬৭জন, খলিশাকুন্ডি হাইস্কুল কেন্দ্রে ৪২০জন, জেএমজি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ১২৫৯জন, রেজওয়ানুল উলুম আলিম মাদ্রাসা কেন্দ্রে ১৪৬জন, দৌলতপুর দাখিল মাদ্রাসা কেন্দ্রে ১৮০জন, দৌলতপুর গার্লস হাইস্কুল কেন্দ্রে ১৭৭জন ও হোসেনাবাদ ভোকেশনাল কেন্দ্রে ২৯৬জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net