March 4, 2026, 8:39 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইবিতে সমাজকল্যাণ বিভাগের সভাপতিকে হত্যা, আক্রমণকারীর আত্মহত্যার চেষ্টা নির্মাণের পর অবহেলা/হাজার কোটি টাকার পাবনা রেলওয়ে স্টেশন এখন নিয়ন্ত্রণহীন অন্ধকারের প্রতীক ১০ মার্চ থেকে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ/পাইলট প্রকল্পে অন্তর্ভুক্ত রাজবাড়ীর পাংশা উপজেলা গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ আদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল রোজার কারনে এ বছর সংক্ষিপ্ত লালন স্মরণোৎসব তেহরানে ধারাবাহিক বিস্ফোরণ, ১ মাস অভিযান অব্যাহত রাখার ঘোষণা যুক্তরাষ্ট্রের লাখ টাকার ল্যাপটপ দাবি/ কুষ্টিয়ার খোকসা ওসির বিরুদ্ধে অভিযোগ, হুমকিতে ব্যবসায়ী খামেনি নিহত, ‘সবচেয়ে ধ্বংসাত্মক হামলার’ ঘোষণা আইআরজিসির, সরকার বদল পর্যন্ত হামলা চলবে : ট্রাম্প বড় যুদ্ধের শঙ্কা, ইরানর পাল্টা হামলা শুরু ঈশ্বরদীতে দাদির ও নাতনির বিবস্ত্র মরদেহ উদ্ধার

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার আটক ২

দৈনিক কুষ্টিয়া অনলাইন/

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারের সময় দুজনকে আটক করেছে বনবিভাগের স্মার্ট টিম। রোববার সকালে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের নন্দবালা খালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মোংলা উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি গ্রামের মো. ওয়াহেদ শেখের ছেলে মো. ইয়াসিন শেখ ও লতিফ খাঁর ছেলে সাদ্দাম খাঁ। চাঁদপাই রেঞ্জের এসিএফ (সহকারী বন সংরক্ষক) মো. এনামুল হক বলেন, নন্দবালা খালে অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকার চলছে- এমন সংবাদে অভিযান চালায় স্মার্ট পেট্রোলিং টিম। এ সময় তাদের হাতেনাতে আটক করেন বনকর্মকর্তা গুলশাখালীর ফরেস্ট ক্যাম্পের ওসি শামসুল আরেফিন। তিনি আরো জানান, অভিযানে তাদের কাছ থেকে দুই বোতল কীটনাশক, কাঁকড়া ধরার আঁড়াকল, নিষিদ্ধ জাল, দা-কুড়াল ও একটি নৌকা উদ্ধার করা হয়। এদিন তাদের নামে বন আইনে (পি ও আর) মামলার পর বাগেরহাট কোর্টে চালান দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net