August 24, 2026, 5:55 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর ছয় মাসে ১ লাখ মামলা, মব কমলেও অপরাধ নিয়ন্ত্রণে প্রশ্ন কলকাতার হোটেলে আগুনে নিভে গেল কুষ্টিয়ার সাবংবাদিক দেবাশিস দত্ত, তার স্ত্রী, সন্তান ও শশুর, শোকে কুষ্টিয়া

বিষপানে আত্মহত্যার চেষ্টা দশম শ্রেণির ছাত্রীর

জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/

চুয়াডাঙ্গায় দশম শ্রেণির এক ছাত্রকে বিয়ে করতে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে একই শ্রেণির এক ছাত্রী। তারা সদর উপজেলার আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন। তিনি জানান, সদর উপজেলার আলিয়ারপুর গ্রামের এক কৃষকের ছেলে ও পার্শ্ববর্তী দশমী গ্রামের এক দিনমজুরের মেয়ে স্থানীয় আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়ের লেখাপড়া করে। অষ্টম শ্রেণিতে থাকা অবস্থায় গত ২ বছর আগে তাদের মধ্যে প্রেম সম্পর্ক গড়ে ওঠে। কিছুদিন আগে তাদের সম্পর্কের অবনতি হয়। বেশ কয়েকদিন থেকে ছেলেটিকে ফোন করে মেয়েটি। কিন্তু কোন সাঁড়া না পেয়ে সোমবার বিকেল ৫ টার দিকে এক বোতল বিষ নিয়ে ছেলেটির বাড়ির সামনে যায় মেয়েটি। সেখানে ছেলেটিকে ডাক দেয় মেয়েটি। ছেলেটি বাড়ির বাইরে আসলে বিষপান করে মেয়েটি।
তিনি আরও জানান, তখনই ছেলেটি তার মাকে ডাক দেয়। মেয়েটি দ্রুত উদ্ধার করে দশমী গ্রামের বাজারে পল্লী চিকিৎসকের কাছে নেয় তারা। সেখানে মেয়েটির পাকস্থলী ওয়াশ করা হয়। রাতেই বিষয়টি মিমাংশা করার চেষ্টা করে উভয় পক্ষ। আয়োজন করা হয় বিয়ের। এক পর্যায়ে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। বাল্য বিয়ের খবর পেয়ে ছেলে ও মেয়েটিকে উদ্ধার করে থানায় নেয় পুলিশ। আজ দুপুরে থানায় উভয়পক্ষের লোকজনকে ডাকা হয়। তাদের বাল্য বিয়ের কুফল সম্পর্কে ধারণা দেয়া হয়।
ওসি জানান, প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত মেয়ে ও ছেলেটির বিয়ে দেবেন না বলে অঙ্গীকার করেন তাদের অভিভাবকরা। মেয়েটির বাবা দিনমজুর হওয়ায় তার লেখাপড়ার দায়িত্ব নেন ওসি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net