August 26, 2026, 5:28 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি

সরকারি দপ্তরের সেবার তথ্য জানাতে তথ্য সচিবের নির্দেশ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
সরকারি দপ্তর থেকে কিভাবে সেবা পাওয়া যায়, সে বিষয়ে মানুষকে জানাতে তথ্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তথ্য ও সম্প্রচার সচিব মকবুল হোসেন।
বুধবার (১৭ নভেম্বর) ঢাকার কাকরাইলে গণযোগাযোগ অধিদপ্তরের সভাকক্ষে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) আওতায় আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দিয়েছেন।
অধিদপ্তরের মহাপরিচালক বিধান চন্দ্র কর্মকারের সভাপতিত্বে সদর দপ্তরের কর্মকর্তারা সরাসরি এবং ৬৮ তথ্য অফিসের কর্মকর্তারা সভায় ভার্চ্যুয়ালি অংশ নেন।
মো. মকবুল হোসেন বলেন, সরকারের উন্নয়নমূলক কাজ জনগণের কাছে তুলে ধরার পাশাপাশি জনগণকে প্রয়োজনীয় তথ্যসেবা দেওয়া তথ্য কর্মকর্তাদের দায়িত্ব। সরকারি দপ্তরগুলো থেকে সেবা পাওয়ার বিষয়ে জনগণকে জানানোর ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন এবং অন্যান্য সরকারি দপ্তরের কর্মকর্তাদেরও সম্পৃক্ত করলে ভালো ফল হবে। জনস্বার্থে আয়োজিত সব অনুষ্ঠান মানসম্মত হওয়া প্রয়োজন বলেও মনে করেন তিনি।
এ সময় গাজীপুর, চাঁপাইনবাবগঞ্জ ও বরিশালে উন্মুক্ত বৈঠক ও মহিলা সমাবেশে অনলাইনে যুক্ত হয়ে অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করেন তথ্য ও সম্প্রচার সচিব।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net