March 14, 2026, 6:43 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযান/ভারতীয় মদ, ট্যাবলেট, জিরাসহ ১২ লাখ টাকার চোরাচালান পণ্য উদ্ধার ইরান সংকটে তেলবাজার স্থিতিশীল রাখতে রুশ তেলে সাময়িক ছাড় যুক্তরাষ্ট্রের ১৬ দিনে ঝিনাইদহ সীমান্তে পাচারের মুখে ৬ নারী উদ্ধার, ৪ মামলা দেশ ও জনগণের স্বার্থে সংসদকে অর্থবহ করতে চাই: প্রধানমন্ত্রী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের সিদ্ধান্ত বহাল রেখে নতুন পরিপত্র জারি বেনাপোল দিয়ে ১৬ দিনে এলো ৫,০০৫ টন চাল: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরবরাহ বেড়েছে, দাম স্থিতিশীল নিলুফার এ্যানীর মৃত্যুতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির শোক প্রকাশ জ্বালানি সহায়তায় আগ্রহী ভারত ও চীন, এলো ভারতের ৫ হাজার টন ডিজেল প্রথম দিনেই ৩৭ হাজার নারীর হাতে ফ্যামিলি কার্ড, আগামী মাস থেকে কৃষক কার্ড সব পরিবারই পাবে ফ্যামিলি কার্ড, আমার স্ত্রীও পাবেন: মির্জা ফখরুল

শৈলকুপায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

শেখ ইমন,শৈলকুপা(ঝিনাইদহ)/

ঝিনাইদহের শৈলকুপায় পুকুরের পানিতে ডুবে রুবাইয়া নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি শুক্রবার সকালে উপজেলার ৫নং কাঁচেরকোল ইউনিয়নের খন্দকবাড়িয়া গ্রামে। শিশু রুবাইয়া খন্দকবাড়িয়া গ্রামের শাকিল হোসেনের শিশু কন্যা।
এলাকাবাসীরা জানান, শিশু রুবাইয়া শুক্রবার ভোরে খেলতে খেলতে সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে তলিয়ে যায়। তাকে না পেয়ে খোঁজাখুজির এক পর্যায়ে ৭টার দিকে পুকুরে ভাসতে দেখে স্বজনরা। সাথে সাথে তাকে উদ্ধার করে ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স   নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. একে এম সুজায়েত হোসেন জানান শিশু রুবাইয়া পানিতে ডুবে ভেসে উঠার পর তার স্বজনরা শুক্রবার সকাল ৮টার দিকে  স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তার শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর সাড়ে ৮টার দিকে মৃত ঘোষনা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net