February 15, 2026, 12:25 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের অনুপস্থিতি/স্বাধীনতার পর প্রথম কুষ্টিয়ায় জামায়াতের জয়: ক্ষমতা কাঠামোর নতুন বাস্তবতা ভেদাভেদ ভুলে উন্নয়নের আহ্বান, বিএনপি প্রার্থীর সঙ্গে আমির হামজার সৌজন্য সাক্ষাৎ কুষ্টিয়া-৩ আসনে পরাজয়ের পর উত্তেজনা, বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ধাওয়া-পাল্টা ধাওয়ার অভিযোগ দ্বিগুণ ভাড়াতেও নেই গাড়ি—পাটুরিয়া ঘাটে সহস্র যাত্রীর রাতভর অবরুদ্ধ অপেক্ষা পরিবর্তনের প্রেক্ষাপটে বিএনপির জয়যাত্রা: রাজনীতির দীর্ঘ পথরেখায় জামায়াত ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফলের সারসংক্ষেপ মেহেরপুরের দুই আসনেই দাঁড়িপাল্লার প্রার্থীর জয় নিরঙ্কুশ বিজয়ে দেশবাসীকে বিএনপির শুভেচ্ছা, উদযাপনে সংযমের নির্দেশ কুষ্টিয়ার চার আসনের তিনটিতে জামায়াত, একটিতে বিএনপির জয় ঝিনাইদহ-১ আসনে বিএনপির প্রার্থী আসাদুজ্জামানের জয়

শিক্ষার্থীদের দক্ষতা অর্জনের উপর জোর দেয়ার আহবান ড. আমানুর আমানের

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
শিক্ষণ প্রক্রিয়ার মধ্য দিয়ে শিক্ষার্থীরা যাতে দক্ষতা অর্জন করতে শেখে সেদিকে জোর দেয়ার আহবান জানিয়েছেন বিশিষ্ট লেখক ও গবেষক দৈনিক কুষ্টিয়া ও দ্য কুষ্টিয়া টাইমসের সম্পাদক ও প্রকাশক ড. আমানুর আমান। তিনি বলেন শিক্ষার লক্ষ্যই হচ্ছে শিক্ষার্থীদের দক্ষ করে তোলা। এ দক্ষতা পঠন-পাঠনের উপর শিক্ষার্থীদের দখল বৃদ্ধি করবে এবং শিক্ষার্থীদের মেধা-মননের উন্নয়ন সাধন করবে। তিনি শিক্ষার্ধীদের পুরো ট্রেক্্রটবুক গভীর অভিনিবেশ সহকারে পঠন-পাঠনের উপর গুরুত্বারোপ করেন।
ড. আমান আজ (সোমবার) কুষ্টিয়ার খোকসা উপজেলার রমানাথপুর স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নতুন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে বক্তৃতা করেন। ড. আমান এই প্রতিষ্ঠানের বর্তমান সভাপতি।
তিনি বলেন শিক্ষার অন্যতম প্রধান লক্ষ্য হলো জ্ঞানার্জন করা। জ্ঞান অর্জনের মাধ্যমেই মানুষের বিভিন্ন দিকে দক্ষতা বৃদ্ধি পায়। মানুষের চিন্তাশক্তির বিকাশলাভ তখনই সম্ভন হয় যখন জ্ঞানার্জন করে। জ্ঞান অর্জন করলে যেমন ব্যক্তির মানসিক উন্নতি হয় তেমনই ব্যবহারিক দিকেও উন্নতি হয়।
তিনি বলেন প্রতিঠি শিশুর মধ্যেই রয়েছে সৃজনশীলতা। সেখানে তার ক্রমাগত পঠন-পাঠন তার মধ্যে আরো সৃজনশীলতার বিকাশ সাধন করবে। পারস্পরিক সমঝোতার প্রতি সম্মান প্রদর্শনের মনোভাব সৃষ্টি করবে। জাতীয় মূল্যবোধ তথা কর্তব্যজ্ঞান, ন্যায় পরায়নতা, শৃঙ্খলাবোধ শিষ্টাচার ও একাত্মবোধ সৃষ্টি করতে সহায়তা করবে।
তিনি যথাযথ নীতি শিক্ষা ও বিজ্ঞান শিক্ষার উপর জোরারোপ করেন। তিনি বলেন নীতিজ্ঞান ও বিজ্ঞানই সমাজকে আলোকিত করে।
রমানাথপুর স্কুল এন্ড কলেজ থেকে এবারে ৯৩ জন শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহন করবে। রমানাথপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল, স্কুল শাখার সহকারী প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, কলেজ শাখার প্রভাষক ইউনুস আলী, রবিউল ইসলাম, নূর-ই আলম প্রমুখ বক্তৃতা করেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net