March 14, 2026, 7:30 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সরকার ধর্মীয় নেতাদের অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নে উদ্যোগ গ্রহণ করেছে : প্রধানমন্ত্রী বহুমাত্রিক মানবিক অবদানের স্বীকৃতি/ আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরস্কার’ সম্মাননায় ভূষিত ঝিনাইদহে জামাতের সাথে সংঘর্ষে আহত বিএনপি কর্মীর মৃত্যু কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযান/ভারতীয় মদ, ট্যাবলেট, জিরাসহ ১২ লাখ টাকার চোরাচালান পণ্য উদ্ধার ইরান সংকটে তেলবাজার স্থিতিশীল রাখতে রুশ তেলে সাময়িক ছাড় যুক্তরাষ্ট্রের ১৬ দিনে ঝিনাইদহ সীমান্তে পাচারের মুখে ৬ নারী উদ্ধার, ৪ মামলা দেশ ও জনগণের স্বার্থে সংসদকে অর্থবহ করতে চাই: প্রধানমন্ত্রী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের সিদ্ধান্ত বহাল রেখে নতুন পরিপত্র জারি বেনাপোল দিয়ে ১৬ দিনে এলো ৫,০০৫ টন চাল: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরবরাহ বেড়েছে, দাম স্থিতিশীল নিলুফার এ্যানীর মৃত্যুতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির শোক প্রকাশ

জেলা পর্যায়ে ৫ম বারের মতো সেরা আয়কর প্রদানকারী কুষ্টিয়ার বিশিষ্ট ব্যবসায়ী অজয় সুরেকা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
টানা ৫ম বারের মতো জেলা পর্যায়ে ব্যক্তি  পর্যায়ে সবোর্চ্চ আয়কর প্রদানকারী মনোনিত হয়েছেন কুষ্টিয়ার বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ, সমাজসেবক ও সুরেকা এন্টারপ্রইজের স্বত্তাধীকারী অজয় সুরেকা।  জাতিয় উন্নয়নে অবদান রাখার স্বীকৃতি স্বরুপ মেহেরপুর জেলা থেকে এ সম্মাননা পাচ্ছেন তিনি।
আগামী বুধবার সংবর্ধনা অনুষ্ঠানে অজয় সুরেকার হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হবে। ২০২০-২১ অর্থ বছরে কুষ্টিয়া জেলা থেকে তাকে এ সম্মননা প্রদান করা হয়।
দীর্ঘদিন ধরে কুষ্টিয়া জেলা জুড়ে নানামুখী ব্যবসায়ে জড়িত সুরেকা পরিবার। পৈতৃক এ ব্যবসার ইতোমধ্যে পার হয়েছে প্রায় শত বছর। দেশজোড়া খ্যাতি বয়ে এনেছেন বিভিন্ন সময়ে। কাপড় ব্যবসা দিয়ে এই পরিবারের যাত্রা আরম্ভ হলেও বর্তমানে ডিস্ট্রিবিউশন ব্যবসায় বিশেষ দক্ষতা অজর্নকারী অজয় সুরেকা প্রায় ডজনেরও বেশী দেশ-বিদেশী কম্পানির লোকাল ডিস্টিবিউটর। ডিস্টিবিউশন ব্যবসার মধ্যে গ্রামীণ ফোন ও ইউনিলিভার বাংলাদেশ অন্যতম।
অজয় পরপর আটবার গ্রামীণ ফোনের বেস্ট ডিস্ট্রিবিউটর হাউজ হিসেবে খেতাব অর্জন করেন। অন্যদিকে, ইউনিলিভার বাংলাদেশের সফল ডিস্ট্রিবিউটর হিসেবে ব্যবসা করছেন ৫০ বছর ধরে।
কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গায় এই ব্যবসা বিস্তৃত রয়েছে। বর্তমানে এই প্রতিষ্ঠানের অধীনে প্রায় ৫০০’শর অধিক মানুষ কর্মরত রয়েছেন।
কোলকাতা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট অজয় নিজেকে ব্যবসায়ে জড়ান যখন তার পিতা মান্তুরাম সুরেকা ১৯৯২ সালের দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। অজয়ের গতিশীল নেতৃত্বে খুব অল্প দিনেই সুরেকা এন্টাপ্রাইজের সকল ব্যবসা সাফল্য লাভ করে।
ব্যবসার পাশাপাশি অজয় সুরেকা নানা সামাজিক কার্যক্রমের সাথে জড়িত। একটি সময়ে জড়িয়েছেন রাজনীতির সাথেও। তিনি বর্তমানে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের কোষাধক্ষ্য’র পদ অলংকৃত করছেন। এছাড়া তিনি অগণিত প্রতিষ্ঠানের আজীবন ও সাধারণ সদস্য। এসব প্রতিষ্ঠানের নানা জনহিতকর কাজে তিনি নানাভাবে সহায়তা করে থাকেন। তিনি ঝড়েপড়া শিশুদের শিক্ষায় সহায়তা, অসহায় বয়স্কদের নিয়ে নানারকম জীবন-যাপন সহায়তা করে থাকেন।
একজন সফল ব্যবসায়ী হিসেব তার স্বপ্ন হলো একটি উন্নত সোনার বাংলা গঠনে সহায়তা করা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গঠনে তার কন্যা জননেত্রী শেখ হাসিনা যে নিরলস পরিশ্রম করে চলেছেন তার সহযোগী হওয়া বলে জানালেন এই ব্যবসায়ী। একই সাথে কাজ করতে চান কুষ্টিয়ার ব্যবসা বাণিজ্য উন্নয়নে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net