July 17, 2026, 7:13 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সাজিদ আব্দুল্লাহর ১ম মৃত্যুবার্ষিকীতে ইবিতে ছাত্রদলের দোয়া ও মিলাদ শেষ সাত মিনিটে অবিশ্বাস্য প্রত্যাবর্তন, ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয় বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা মেধা, অনুভূতি ও আবেগকে কাজে লাগিয়ে দেশ-জাতি গঠনে নিজেদের প্রস্তুত করতে হবে’ — ইবি উপাচার্য মিনিকেট মিথ/প্রতারণার পালিশে হারিয়ে যাচ্ছে পুষ্টি (দ্বিতীয় পর্ব) মিনিকেট মিথ/প্রতারণার পালিশে হারিয়ে যাচ্ছে পুষ্টি (প্রথম পর্ব) কুষ্টিয়ায় সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ, অপসারণের নির্দেশ এলজিইডির নারী শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করায় কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারিকে অব্যাহতি বৃষ্টি বা একটু রোদ হলেই দ্বিগুণ, রিকশা ভাড়ায় সীমাহিন নৈরাজ্য, জিম্মি নগরবাসী ইবিতে একটি বিশেষ ধর্মীয় বাধ্যতামূলক কোর্স নিয়ে বিতর্ক: ঐচ্ছিক করার দাবিতে সনাতনী শিক্ষার্থীদের মানববন্ধন অতিরিক্ত সময়ের জোড়া গোলে সুইজারল্যান্ডকে বিদায়, সেমিফাইনালে আর্জেন্টিনা

এক জেলায় ডাকাতি করে, অন্য জেলায় ঘুমায়

দৈনিক কুষ্টিয়া অনলাইন/

চুয়াডাঙ্গার কুখ্যাত ডাকাত সর্দার মোহাম্মদ আলীকে প্রধান সহযোগীসহ গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোরে চুয়াডাঙ্গা জেলা ঈদগাহ ময়দানের পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় একটি রামদা, একটি খেলনা পিস্তল এবং একটি লুণ্ঠিত ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত ডাকাত সর্দার মোহাম্মদ আলীর বিরুদ্ধে ১২টি এবং তার দলের বিরুদ্ধে ২০টির অধিক মামলা রয়েছে। তারা পিস্তল দিয়ে ভয় দেখায়, আর কেউ বাধা দিলে রাম দা দিয়ে কুপিয়ে আহত করে। আলী ও তার দলের হামলায় আহত হয়েছে ১০ জনের অধিক মানুষ।মোহাম্মদ আলী নৃশংস প্রকৃতির লোক। তার কাজে কেউ বাধা দিলে তাকে কুপিয়ে আহত করে সে। তার কোপ থেকে রক্ষা পায়নি নিজের শাশুড়িও। পারিবারিক কলহের জেরে শাশুড়ির গলায় কোপ দেয় মোহাম্মদ আলী।মোহাম্মদ আলীর দলের ডাকাতি ঝিনাইদহ ও চুয়াডাঙ্গায়। গ্রেফতার এড়াতে তারা রাতে এক জেলায় ডাকাতি করে অন্য জেলায় গিয়ে ঘুমায়। সবশেষ চুয়াডাঙ্গায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ল্যাপটপ ছিনতাই করে তারা ঝিনাইদহে পালিয়ে যায়। এর আগে, ঝিনাইদহে ডাকাতি করে এসে চুয়াডাঙ্গায় আশ্রয় নেয়। চুয়াডাঙ্গা থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, মোহাম্মদ আলী ডাকাত সর্দার। তার দলে মোট তিনজন। তারা খেলনার পিস্তল দিয়ে ভয় দেখিয়ে জিম্মি করে, কেউ বাধা দিলে কুপিয়ে আহত করে। চুয়াডাঙ্গায় সংঘটিত প্রায় সব ডাকাতিই এ দল করেছে।  সর্বশেষ  ২২ নভেম্বর এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর কাছ থেকে অস্ত্রের মুখে ল্যাপটপ ছিনিয়ে নেয় মোহাম্মদ আলী ও তার দল। সেই ঘটনায় সহযোগী রতনসহ মোহাম্মদ আলীকে গ্রেফতার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net