March 14, 2026, 3:03 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযান/ভারতীয় মদ, ট্যাবলেট, জিরাসহ ১২ লাখ টাকার চোরাচালান পণ্য উদ্ধার ইরান সংকটে তেলবাজার স্থিতিশীল রাখতে রুশ তেলে সাময়িক ছাড় যুক্তরাষ্ট্রের ১৬ দিনে ঝিনাইদহ সীমান্তে পাচারের মুখে ৬ নারী উদ্ধার, ৪ মামলা দেশ ও জনগণের স্বার্থে সংসদকে অর্থবহ করতে চাই: প্রধানমন্ত্রী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের সিদ্ধান্ত বহাল রেখে নতুন পরিপত্র জারি বেনাপোল দিয়ে ১৬ দিনে এলো ৫,০০৫ টন চাল: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরবরাহ বেড়েছে, দাম স্থিতিশীল নিলুফার এ্যানীর মৃত্যুতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির শোক প্রকাশ জ্বালানি সহায়তায় আগ্রহী ভারত ও চীন, এলো ভারতের ৫ হাজার টন ডিজেল প্রথম দিনেই ৩৭ হাজার নারীর হাতে ফ্যামিলি কার্ড, আগামী মাস থেকে কৃষক কার্ড সব পরিবারই পাবে ফ্যামিলি কার্ড, আমার স্ত্রীও পাবেন: মির্জা ফখরুল

ওমিক্রন রোধে কারিগরি কমিটির চার সুপারিশ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি এক বিশেষ সভা থেকে নতুন প্রজাতির করোনা ওমিক্রণ রোধ করতে দেশে চারটি সুপারিশ দিয়েছে।
রোববার (২৮ নভেম্বর) কমিটির ৪৮তম সভায় আলোচনা শেষে এ সিদ্ধান্ত গৃহীত হয়। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশেও এসব দেশ এবং যেসব দেশে ওমিক্রনের সংক্রমণ ছড়িয়েছে সেসব দেশ থেকে যাত্রী আগমন বন্ধের সুপারিশ করা হচ্ছে।
এছাড়া প্রতিটি পোর্ট অব এন্ট্রি (স্থল, নৌ, বিমান ও রেলপথ) স্ক্রিনিংয়ের ব্যবস্থা করে পরীক্ষা ও সামাজিক সুরক্ষা ব্যবস্থা আরও কঠোরভাবে পালন করা (স্কুল-কলেজসহ), চিকিৎসা ব্যবস্থা শক্তিশালী করা ও বিভিন্ন (রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়) সমাবেশে জনসমাগম সীমিত করা এবং কোভিড-১৯ এর পরীক্ষায় জনগণকে উৎসাহিত করতে বিনামূল্যে পরীক্ষা করারও সুপারিশ করা হচ্ছে।
সভায় বলা হয়, করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ দক্ষিণ আফ্রিকা থেকে পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওমিক্রনকে ‘ভ্যারিয়েন্ট অব কনসার্ন’ হিসেবে ঘোষণা করেছে। এর বিস্তার রোধে এশিয়া, ইউরোপ ও আমেরিকার অনেক দেশ দক্ষিণ আফ্রিকাসহ আফ্রিকা অঞ্চলের কয়েকটি দেশ (জিম্বাবুয়ে, নামিবিয়া, বোতসোয়ানা, সোয়াজিল্যান্ড) থেকে যাত্রী আগমনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে (প্রত্যক্ষ-পরোক্ষ ফ্লাইটসহ)।
কোনো ব্যক্তির এসব দেশে ভ্রমণের সাম্প্রতিক (বিগত ১৪ দিনে) ইতিহাস থাকলে তাকে বাংলাদেশে ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ হলে তাকে আইসোলেশনে রাখার সুপারিশ করা হচ্ছে।

 

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net