March 27, 2026, 5:28 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কাজ শুরু করেছে তদন্ত কমিটি/নিজের জীবন দিয়েই বাস থামানোর লড়াই শেষ করেন বাস চালক ব্যবহারকারী নিরাপত্তা ইস্যুতে মেটাকে বড় অঙ্কের জরিমানা মহান স্বাধীনতা দিবস পালিত/ মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় The New York Times ও The Wall Street Journal/১৩ মার্কিন ঘাঁটি ধ্বংসের দাবি ইরানের, দ্রুত সমাধান চান ট্রাম্প দৌলতদিয়ায় বাসডুবি/ কুষ্টিয়ার ৪ জনের মৃত্যু, শোকে স্তব্ধ জনপদ গোয়ালন্দ বাস দূর্ঘটনায় নিহত বেড়ে ২৬, পরিচয় মিলেছে ২৪ জনের দৌলতদিয়া ট্রাজেডি/ মৃতের সংখ্যা বেড়ে ২৩, নিহতদের পরিচয় প্রকাশ,তদন্ত কমিটি, আর্থিক সহায়তা ঘোষণা আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস/ জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা প্রধানমন্ত্রীর বিশেষ উপহার ১০ লাখ টাকা অসহায় ও দুস্থদের হাতে তুলে দিলেন কুষ্টিয়া-১ আসনের এমপি রেজা ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল রাষ্ট্রের ১৮তম অ্যাটর্নি জেনারেল

রায়ের জন্য অধীর অপেক্ষায় আবরারের মা “ কষ্ট ভুলতে পারছি না কোনমতেই”

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
রায় শুনতে আদালতে যেতে চাননি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের মা রোকেয়া খাতুন। তিনি রায়ের জন্য অপেক্ষা করে আছেন তার কুষ্টিয়ার বাসাতে। তার ছোট সন্তান আবরার ফাইয়াজ ও আবরারের বাবা বরকত উল্লাহ রয়েছেন ঢাকাতে।
রোববার সকালে রোকেয়া এ প্রতিনিধিকে বলেন আমি কষ্ট ভুলতে যেতে পারছি না। যারা আমার সন্তানকে ৬ ঘন্টা ধরে পিটিয়ে হত্যা করেছিল তাদেরকে দেখতে তিনি আদালতে যেতে চাননা। তিনি শেষ বিচারের দিন (মৃত্যুর পর) তাদের মুখোমুখি হবেন।
দুই বছর দুই মাস পর ঢাকার দ্রত বিচার ট্রাইব্যুনাল-১-এ আবরার ফাহাদ হত্যা মামলার রায় ঘোষণা করা হবে আজ রোববার।
তিনি জানান তাকে তার স্বামী ও সন্তান নিয়ে যেতে চেয়েছিলেন। কিš‘ যাননি। কুষ্টিয়া শহরের পিটিআই রোডের বাসাতে তিনি আছেন। সকাল থেকেই তার আত্মীয় স্বজনেরা বাসায় আসতে শুরু করেছেন।
রোকেয়া খাতুন বলেন শিক্ষা প্রতিষ্ঠান খুন খারাবির জায়গা নয়। ওদের সর্বো”চ শাস্তি না হলে শিক্ষাপ্রতিষ্ঠানে এভাবে অসংখ্য মায়ের বুক খালি হতে থাকবে।
“ওরা ছিল বিশ^বিদ্যালয়ে ওর বড় ভাই। যদি দুটো চড়-থাপ্পর দিত, যদি একটা হাত ভেঙেও আমার কাছে পাঠিযে দিত। তবু আমার সান্তনা ছিল। কিš‘ একেবারে মেরে ফেলতে হবে ? জানতে চান রোকেয়া “রাজনীতিকে কি এত নির্মম-নির্দয় হতেই হবে ?”
ঢাকায় যোগাযোগ করা হলে আবরারের ছোটভাই ফাইয়াজ বলেন তাদের সঙ্গে পরিবারের আরও অনেকেই ঢাকায় আছেন। তার পরিবার সব আসামির সর্বো”চ শাস্তি মৃত্যুদন্ড প্রত্যাশা করে বলে জানান তিনি।
ভারতের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন চুক্তির সমালোচনা করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার জেরে আবরার ফাহাদকে ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে ডেকে নেন বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। ওইদিন রাত ৩টার দিকে শেরেবাংলা হলের দোতলার সিঁড়ির করিডোর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আবরার বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। শেরেবাংলা হলের ১০১১ নম্বর কক্ষে থাকতেন তিনি।
ওই ঘটনায় আবরারের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে চকবাজার থানায় ১৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। ২০১৯ সালের ১৩ নভেম্বর ঢাকা মহানগর হাকিম আদালতে ২৫ জনকে অভিযুক্ত করে চার্জশিট দেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ওয়াহিদুজ্জামান। অভিযুক্ত ২৫ জনের মধ্যে এজাহারভুক্ত ১৯ জন ও তদন্তে প্রাপ্ত আরও ছয়জন রয়েছেন। এজাহারভুক্ত ১৯ জনের মধ্যে ১৭ জন এবং এজাহারবহির্ভূত ছয়জনের মধ্যে পাঁচজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আটজন।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net