February 15, 2026, 12:24 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের অনুপস্থিতি/স্বাধীনতার পর প্রথম কুষ্টিয়ায় জামায়াতের জয়: ক্ষমতা কাঠামোর নতুন বাস্তবতা ভেদাভেদ ভুলে উন্নয়নের আহ্বান, বিএনপি প্রার্থীর সঙ্গে আমির হামজার সৌজন্য সাক্ষাৎ কুষ্টিয়া-৩ আসনে পরাজয়ের পর উত্তেজনা, বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ধাওয়া-পাল্টা ধাওয়ার অভিযোগ দ্বিগুণ ভাড়াতেও নেই গাড়ি—পাটুরিয়া ঘাটে সহস্র যাত্রীর রাতভর অবরুদ্ধ অপেক্ষা পরিবর্তনের প্রেক্ষাপটে বিএনপির জয়যাত্রা: রাজনীতির দীর্ঘ পথরেখায় জামায়াত ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফলের সারসংক্ষেপ মেহেরপুরের দুই আসনেই দাঁড়িপাল্লার প্রার্থীর জয় নিরঙ্কুশ বিজয়ে দেশবাসীকে বিএনপির শুভেচ্ছা, উদযাপনে সংযমের নির্দেশ কুষ্টিয়ার চার আসনের তিনটিতে জামায়াত, একটিতে বিএনপির জয় ঝিনাইদহ-১ আসনে বিএনপির প্রার্থী আসাদুজ্জামানের জয়

কুষ্টিয়ায় স্বপ্ন প্রয়াস যুব সংস্থার উদ্যোগে পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার অন্যতম সামাজিক সংগঠন স্বপ্ন প্রয়াস যুব সংস্থার উদ্যোগে পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে শহরের আফু চেয়ারম্যান এর গলিতে (স্বপ্ন প্রয়াস যুব সংস্থার প্রধান কার্যলয়) ্েই খাদ্য বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি সাদিক হাসান রহিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা, সম্মিলিত সামাজিক জোটের চেয়ারম্যান, দৈনিক কুষ্টিয়া ও দ্য কুষ্টিয়া টাইমসের সম্পাদক বিশিষ্ট লেখক ও গবেষক ড. আমানুর আমান।
এ সময় তিনি বলেন, স্বপ্ন প্রয়াস যুব সংস্থা একটি বেসরকারি সেচ্ছাসেবী সংগঠন। তারা নিজেরা নিজেদের জমানো টাকায় মানবতার কল্যাণে কাজ করে। অসুস্থ্যদের পাশে দাঁড়ায়, শীতার্থদের জন্য শীতবস্ত্র বিতরণ, অনাহারীর মুখে খাবার তুলে দেওয়ার মতো কাজও তারা করে থাকে। একই সাথে বাল্যবিয়ে রুখতে সাহসী ভুমিকাও পালন করেছে এই সংগঠন। আশা করি স্বপ্ন প্রয়াস যুব সংস্থা সামনে আরো ভালো ভালো কাজ করবে।
এসময় এনডিএফ বিডি কুষ্টিয়া জেলা শাখার এসএম শামীম রানা, ইকোনমি কুষ্টিয়ার চেয়ারম্যান সাংবাদিক এস এম জামাল, সৃজনী শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক শাহাবুদ্দিন আহমেদ, সাংবাদিক নাব্বির আল নাফিজ, সংগঠনের সাধারণ সম্পাদক মেহেরাব হাসান মুশফিক, উপদেষ্টা সদস্য আসিফ মুতবা,সহ-সভাপতি ফারসা নাহার নৌশি ও মো রিফাত, উজ্জ্বল শেখ, তানজিল, রাহল,সাব্বির, রবিউল ইসলাম রাহুল, রাব্বি, চমক, সাব্বির রহমান, হাসিবুল ইসলাম,সায়ম, রাহুল রহমানসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সংগঠনটির সভাপতি সাদিক হাসান রহিদ বলেন, আমরা বন্ধুরা মিলে একটু একটু করে সঞ্চয় করে রাখা অর্থ দিয়ে সমাজের বিভিন্ন ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকার চেষ্টা করি। ভবিষ্যতে আরও ভালোকিছু করতে সকলের সহযোগীতাও কামনা করেন।
প্রসঙ্গত, কুষ্টিয়ায় স্বপ্ন প্রয়াস যুব সংস্থা একটি সুন্দর সমাজ গড়ার প্রত্যয়ে, এবং একটি মানব কল্যাণমুখী সামাজিক সংগঠন হিসেবে দীর্ঘ পাঁচ বছর ধরে কাজ করে আসছে। সংগঠনটি ইতোমধ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের রেজিস্ট্রেশন প্রাপ্ত হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net