April 17, 2026, 4:33 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দেশজুড়ে ডিজেলের সংকটে মজুতদারি—চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়ি থেকে ৫ ব্যারেল উদ্ধার, কারাদণ্ড সারা দেশে ‘ফুয়েল পাস’ চালুর পথে সরকার/ জ্বালানি ব্যবস্থায় আসছে ডিজিটাল নিয়ন্ত্রণের নতুন যুগ বৈশ্বিক ক্ষুধা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার শঙ্কা কুষ্টিয়ার দৌলতপুরে আধ্যাত্মিক সাধু হত্যা/ জামায়াত নেতার বিরুদ্ধে মামলাকে ‘ষড়যন্ত্র’ দাবি বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া সম্মিলিত সামাজিক আন্দোলনের বর্ষবরণ উৎসব আধ্যাত্মিক সাধক হত্যা: দ্রুত বিচার দাবিতে দৌলতপুরে ভক্তদের বিক্ষোভ ও মানববন্ধন ব্রীজ হয়েছে, এবার রাস্তা দরকার –আশার আলো দেখছেন এলাকাবাসী কুষ্টিয়ায় আধ্যাত্মিক গুরু হত্যা/জেলা শিবিরের সাবেক সভাপতি প্রধান আসামি; ইসলামী সংগঠনের একাধিক নেতার নাম শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ ঐতিহ্যে কুষ্টিয়া জেলা প্রশাসনের নববর্ষ উদযাপন রমনা বটমূলে বৈশাখী বোমা হামলা: ২৫ বছর পরও বিচার যেন এক দীর্ঘ প্রতীক্ষা

নতুন বছরে ক্লাস বাড়ানোর পরিকল্পনা স্থগিত, বললেন শিক্ষামন্ত্রী

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন বছরে ক্লাস বাড়ানোর পরিকল্পনা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, প্রথমে যখন অবস্থা খুব ভালো ছিল, তখন ওমিক্রনের কথা শোনা যায়নি। এ জন্য নতুন বছরের ক্লাস বাড়ানোর পরিকল্পনা নিয়েছিলাম। এ মুহূর্তে পরিকল্পনা স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকালে রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে এসে এ কথা বলেন মন্ত্রী।
এ সময় নির্বাচন কমিশনকে শিক্ষা পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে ডা. দীপু মনি বলেন, ২৩ ডিসেম্বর আমাদের একটি পরীক্ষা রয়েছে। ওইদিন একটি নির্বাচনেরও তারিখ রয়েছে। সেটি আমরা তাদের জানিয়েছি। পরে নির্বাচন কমিশন সেই তারিখ পিছিয়েছে। এমনিতে আমরা উভয়পক্ষ সমন্বয় করে কাজ করছিলাম। তবুও কোথাও একটি সমস্যা হয়েছিল; তা ঠিক হয়ে গেছে। আমরা সেজন্য তাদের কাছে খুবই কৃতজ্ঞ।
এমপিওভুক্তির বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এমপিওভুক্তির সবে মাত্র আবেদন নেওয়া হচ্ছে। এটি একটি লম্বা প্রক্রিয়া। আমি আশা করি, যতগুলো প্রতিষ্ঠান যোগ্য বিবেচিত হবে, সবাই সুবিধা পাবে। কারণ যোগ্য হওয়ার পরও কেউ পাবে, কেউ পাবে না, সেটি ঠিক হবে না।
এ সময় শিক্ষামন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের চেয়ারম্যান সৈয়দ গোলাম ফারুক, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net