April 22, 2026, 8:12 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি/ গ্রাহক পার্যায়ে বছরে সোয়া ১১ হাজার কোটি টাকার অতিরিক্ত চাপ সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থী চূড়ান্ত, কুষ্টিয়ায় ফরিদা ইয়াসমিন মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ মেহেরপুরে বিএনপি নেতাকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ঢাকা স্থানান্তর এক মাসে দু’বার ৫৯৯ টাকা বৃদ্ধির ধাক্কায় এলপিজি/ অদৃশ্য চাপ ও জনজীবনে সহ্য ক্ষমতা কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধুগুরু হত্যাকাণ্ড/ মামলার আসামি তালিকা নিয়ে প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি পাম্প মালিকদের অভিনন্দন: সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়লো/ দেড় বছরে বাড়তির ধারায় নতুন চাপ জনজীবনে কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধক হত্যা: ১ সপ্তাহেও কোন গ্রেপ্তার নেই, প্রকাশ্যে ঘুরছে এজাহারভুক্ত আসামিরা মুজিবনগর দিবসে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় নাগরিক সমাজের ক্ষোভ

কুষ্টিয়ায় ১৭ তম বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস ২০২১ উদযাপন

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের ১৭ তম বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস ২০২১ উদযাপিত হয়েছে।
অনুষ্ঠানে কুষ্টিয়ার জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) মৃনাল কান্তি দে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ফেয়ার‘র পরিচালক ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর কুষ্টিয়া লিড এনজিও দেওয়ান আখতারুজামান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
প্রধান অতিথির বক্তৃতায় মৃনাল কান্তি দে বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্নের সোনার বাংলা গড়তে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্র হিসেবে দেখতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেখানো মিশন ও ভিশন কাজে লাগিয়ে সরকারের পাশাপাশি বেসরকারী উন্নয়ন সংস্থা গুলোকে আরো বেশি কাজ করেতে হবে।
তিনি বলেন সরকারের কর্মতৎপরতা সর্বব্যাপী হলে বেসরকারী প্রতিষ্ঠানগুলোর সাথে অনেক কাজ সমন্বয় করে করার প্রয়োজন হয়। দেশের বেসরকারী প্রতিষ্ঠানগুলো মানব উন্নয়ন, প্রান্তিক মানুষের স্বাবলম্বী করণ প্রভৃতিতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে চলেছে। তিনি এ ভুমিকা আরো স্বচ্ছতার সাথে বেগবান করার আহবান জানান।
বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন নজরুল ইসলাম, সাবেক উপ-পরিচালক সমাজ সেবা অধিদপ্তর।
ফেয়ার কার্যালয়ে আয়োজিত সভায় স্বাগত বক্তব্য রাখেন বেগম নিলুফা আকতার, সভানেত্রী মহিলা উন্নয়ন সমিতি, ফারুক আহমেদ খোকন, নির্বাহী পরিচালক আলোর দিশা কল্যাণ সংস্থা, বেগম সালমা সুলতানা, নির্বাহী পরিচালক নিকুশিমাজ সমাজ কল্যান প্রতিষ্ঠান, এনামুল হক, নির্বাহী পরিচালক, কুষ্টিয়া পল্লী উন্নয়ন সংস্থা (কেপিইউএস), শ্যামল কুমার চৌধুরী, প্রধান নির্বাহী, স্বেচ্ছাসেবী পল্লী উন্নয়ন সংস্থা- পিপাসা।
অনুষ্ঠানটি সঞ্চলায় ছিলেন, কে এম হারিসুল আলম প্রকল্প সমন্বয়কারী, ফেয়ার।
সভায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের ১৯ টি সহযোগী সংস্থাসমূহের নির্বাহী প্রধান, কর্মকর্তা ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net