June 19, 2026, 8:57 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দৌলতদিয়ায় এসবি বাস দুর্ঘটনার তদন্ত/ বাসের যান্ত্রিক ত্রুটি, ফিটনেস না থাকা, ঘাট অব্যবস্থাপনা দায়ী হঠাৎ মন্ত্রীর আগমন, উন্মোচিত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা কুষ্টিয়ার দৌলতপুরে সাপের আক্রমণ বাড়ছে, ২ সপ্তাহে কামড় ৮ জনের, মৃত্যু ১ মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়, বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং অংশীদার হিসেবে দেখতে চায় সরকার—তথ্যমন্ত্রী তীব্র ইস্যুতে সংসদে বিরোধী দলের নীরবতা: কৌশল, সীমাবদ্ধতা নাকি দায়িত্বহীনতা? হত্যা মামলায় জামিন পেলেন অধ্যাপক আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই কুষ্টিয়ায় চিকিৎসকের অপেক্ষায় তালাবদ্ধ স্বাস্থ্যকেন্দ্র, সেবা না পেয়ে ফিরে যান গ্রামের মানুষ তদন্তে মেলেনি জামায়াত নেতার জমির দাবির সত্যতা, সামনে এলো চাঁদা দাবির অভিযোগ পুশইন-পুশব্যাক/ সীমান্তে মানবিক সংকট, কূটনৈতিক উদ্যোগই সমাধানের পথ

কুষ্টিয়ায় ৯০ গ্রাম হেরোইনে ডাবলু ও টুটুলের যাবজ্জীবন

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তাজুল ইসলাম রোববার এ রায় দেন।
আসামীদের ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে।
দন্ডপ্রাপ্তরা হলো- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাজারপাড়া এলাকার জেনু বিশ্বাসের ছেলে মোস্তাফিজুর রহমান টুটুল (২৮) এবং একই উপজেলার হাসপাতাল পাড়া এলাকার মৃত আনসার আলী বিশ্বাসের ছেলে আরিফুল ইসলাম ডাবলু (৩৬)। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন না।
মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ২৩ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে দৌলতপুর উপজেলা বাজার এলাকায় মাদকবিরোধী অভিযানে মোস্তাফিজুর রহমান টুটুলের কাছ থেকে ৫০ গ্রাম হেরোইন এবং আরিফুল ইসলাম ডাবলুর কাছে থেকে ৪০ গ্রাম হেরোইন উদ্ধার করে কুষ্টিয়া জেলা পুলিশের গোয়েন্দা শাখা। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দৌলতপুর থানায় মামলা করা হয়।

মামলাটি তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে ২০১৭ সালের ৫ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা মো. ইস্রাফিল হোসেন। ৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অপরাধ প্রমাণিত হওয়ায় আসামিদেরকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন আদালত।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অনুপ কুমার নন্দী বলেন, মাদক মামলায় দোষী প্রমাণিত হওয়ায় টুটুল ও ডাবলু নামে দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। আসামিরা পলাতক রয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net