March 16, 2026, 2:51 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
অস্কার ২০২৬: সেরা ছবি ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’, বিজয়ীদের তালিকা অস্থিরতা প্রশমনের প্রত্যাশা/কুষ্টিয়ার নতুন জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান পুরোনো সিলেবাসে বৃত্তি পরীক্ষা/দ্বৈত পড়ার চাপে পাঁচ লক্ষাধিক শিক্ষার্থী পূর্ণাঙ্গ রায়/সর্বশেষঅবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নারী ক্রিকেটারদের জন্য নতুন টুর্নামেন্ট ‘বিসিবি উইমেন্স কাপ’ সরকার ধর্মীয় নেতাদের অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নে উদ্যোগ গ্রহণ করেছে : প্রধানমন্ত্রী বহুমাত্রিক মানবিক অবদানের স্বীকৃতি/ আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরস্কার’ সম্মাননায় ভূষিত ঝিনাইদহে জামাতের সাথে সংঘর্ষে আহত বিএনপি কর্মীর মৃত্যু কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযান/ভারতীয় মদ, ট্যাবলেট, জিরাসহ ১২ লাখ টাকার চোরাচালান পণ্য উদ্ধার ইরান সংকটে তেলবাজার স্থিতিশীল রাখতে রুশ তেলে সাময়িক ছাড় যুক্তরাষ্ট্রের

কুষ্টিয়া পৌরসভাকে লাইফ সার্পোট সম্বলিত অ্যাম্বুলেন্স উপহার দিল ভারত

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
রাজশাহীস্থ ভারতের সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটি বলেছেন ভারত বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক অংশীদারিত্বের ও দীর্ঘ পরিক্ষীত। দীর্ঘ ঘনিষ্ঠতা বিনিময়ের পরেই এ সর্ম্পক গড়ে উঠেছে। তাই এ সর্ম্পক নষ্ট হবার নয়।
সোমবার (৬ ডিসেম্বর) দুপুরে কুষ্টিয়া পৌরসভার অডিটোরিয়ামে ভারত সরকারের উপহার হিসেবে দেড় কোটি টাকা মূল্যের অত্যাধুনিক এ্যাম্বুলেন্স কুষ্টিয়া পৗরসভাকে প্রদানের এক অনুষ্ঠানে সঞ্জীব ভাটি এ কথা বলেন।
তিনি বলেন সর্ম্পকের সুষম উন্নয়নে দক্ষিণ এশিয়াতে বাংলাদেশের সাথে সবথেকে বেশী সর্ম্পযুক্ত রয়েছে ভারত। এ সর্ম্পক আরো দীর্ঘস্থায়ী গতিশীল করতে ভারত বেছে নিয়ে অংশীদারিত্বের পন্থা। এ ব্যাপরে ভারত সর্বদায় প্রতিশ্রæতিবদ্ধ।
তিনি বলেন আসছে দিনগুলোতে দ্বিপাক্ষিক সম্পর্কের মূল বিষয় এখন জনগণের মধ্যে সংযুক্তি, বাণিজ্য, ব্যবসা ও যোগাযোগে মনোনিবেশ করা দরকার, যা উভয় পক্ষের জন্য পর্যায়ক্রমে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
এসময় কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরএম সেলিম শাহনেওয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সমাজ সেবক অজয় সুরেকাসহ পৌর পরিষদের সকল কর্মকর্তা কর্মচারী ও কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।
লাইফ সাপোর্ট সম্বলিত এই এ্যাম্বুলেন্সে রয়েছে প্রয়োজনীয় সরঞ্জামের সমন্বয়ে অত্যাধুনিক সুযোগ সুবিধা। রোগীদের মানসম্পন্ন জরুরী সেবা এবং ট্রমা লাইফ সাপোর্ট ও প্রাথমিক চিকিৎসায় ব্যবহার করা যাবে এ্যাম্বুলেন্সটি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net