April 1, 2026, 2:18 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মেহেরপুর ও ঝিনাইদহে পৃথক অভিযানে ১ হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বাড়ছে হাম, খুলনা বিভাগের ১০ জেলায় ৭৯ শিশু চিকিৎসাধীন, সতর্কতা জোরদারের তাগিদ ২৪ ঘন্টায় অবৈধভাবে মজুদ করা ৮৭ হাজার ৭০০ লিটার জ্বালানি তেল উদ্ধার এমপি আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মান হানি মামলা কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতা গুলিবিদ্ধ, পুলিশ তদন্ত শুরু কলেজ শিক্ষকদের ছুটি বাতিলের উদ্যোগ: যৌক্তিকতা ও সমালোচনা—দুই দিকেই বিতর্ক বিশেষ কমিটির সভা/ ‘গণভোট অধ্যাদেশ’ বাতিল, সংসদে উঠছে না বিল আকারে ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনে আসছে আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল দৌলতদিয়া ফেরিঘাটে ঝুঁকিপূর্ণ যাতায়াত/ দুর্ঘটনার পরও নিরাপত্তায় উদাসীনতা জ্বালানি ও বিদ্যুৎমন্ত্রীকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী অ্যাখ্যা আমির হামজার

কুষ্টিয়ার লেখক ও গবেষক ড. সারিয়া সুলতানাসহ বেগম রোকেয়া পদক পাচ্ছেন পাঁচ নারী

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বেগম রোকেয়া পদক ২০২১ প্রদানের জন্য ৫ জন বিশিষ্ট নারীকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন কুষ্টিয়ার লেখক ও গবেষক ড. সারিয়া সুলতানা। পল্লী উন্নয়নে অবদান রাখায় মনোনীত হয়েছেন ড. সারিয়া সুলতানা।
এবছর নারী শিক্ষায় অবদানের ক্ষেত্রে রোকেয়া পদকের জন্য আরো যারা মনোনীত হয়েছেন কুমিল্লা জেলার প্রফেসর হাসিনা জাকারিয়া বেলা। নারী অধিকার প্রতিষ্ঠায় মনোনীত হয়েছেন যশোর জেলার অর্চনা বিশ্বাস। নারীর আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখায় মনোনীত হয়েছেন কুমিল্লা জেলার মরহুমা শামসুন্নাহার রহমান পরাণ (মরণোত্তর)।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও রোকেয়া হলের প্রভোস্ট ড. জিনাত হুদা সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণের ক্ষেত্রে পদকের জন্য মনোনীত হয়েছেন। তার নিজ জেলা মুন্সিগঞ্জ।
পদক প্রাপ্তরা ওসমানী স্মৃতি মিলনায়তনে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরার নিকট থেকে সম্মাননা পদক গ্রহণ করবেন। তাদের প্রত্যেক চার লাখ টাকার চেক, রেপ্লিকাসহ একটি ১৮ ক্যারেট মানের ২৫ গ্রাম ওজনের স্বর্ণ পদক ও সম্মাননাপত্র প্রদান করা হবে।
এদিকে, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বেগম রোকেয়া পদক প্রদান এবং বেগম রোকেয়া দিবস উদযাপনের লক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৯ ডিসেম্বর সকাল ১০টায় গণভবন থেকে ভার্চুয়াল পদ্ধতিতে ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া পদক প্রদান এবং বেগম রোকেয়া দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন। পদক প্রদান অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, অন্যান্য টেলিভিশন ও সোশ্যাল মিডিয়ায় সরাসরি সম্প্রচার করা হবে। দিবসটি উপলক্ষে বিশেষ ক্রোড়পত্র, পোস্টার, বুকলেট ও স্যুভেনির প্রকাশ করা হবে। যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন উপলক্ষে দেশব্যাপী জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net