March 27, 2026, 4:47 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কাজ শুরু করেছে তদন্ত কমিটি/নিজের জীবন দিয়েই বাস থামানোর লড়াই শেষ করেন বাস চালক ব্যবহারকারী নিরাপত্তা ইস্যুতে মেটাকে বড় অঙ্কের জরিমানা মহান স্বাধীনতা দিবস পালিত/ মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় The New York Times ও The Wall Street Journal/১৩ মার্কিন ঘাঁটি ধ্বংসের দাবি ইরানের, দ্রুত সমাধান চান ট্রাম্প দৌলতদিয়ায় বাসডুবি/ কুষ্টিয়ার ৪ জনের মৃত্যু, শোকে স্তব্ধ জনপদ গোয়ালন্দ বাস দূর্ঘটনায় নিহত বেড়ে ২৬, পরিচয় মিলেছে ২৪ জনের দৌলতদিয়া ট্রাজেডি/ মৃতের সংখ্যা বেড়ে ২৩, নিহতদের পরিচয় প্রকাশ,তদন্ত কমিটি, আর্থিক সহায়তা ঘোষণা আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস/ জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা প্রধানমন্ত্রীর বিশেষ উপহার ১০ লাখ টাকা অসহায় ও দুস্থদের হাতে তুলে দিলেন কুষ্টিয়া-১ আসনের এমপি রেজা ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল রাষ্ট্রের ১৮তম অ্যাটর্নি জেনারেল

আজও অপেক্ষা করছেন আবরারের মা- খুনীদের প্রকৃত শাস্তিই হবে আমার সান্তনা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
আইন আদালতের উপর আস্থা রাখতে চান আবারের পরিবার। তারা মনে করেন আইন নিজস্ব গতিতে চলবে। তারা আবরার হত্যার সঠিক রায় পাবেন।
যে কারনেই হোক প্রথম দিন রায় হয়নি, আজ হোক, আমার প্রাণ জুড়াক, আমি তো অপেক্ষায় রয়েছি, জানালেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের মা রোকেয়া খাতুন।
তিনি বলেন যথাযথ রায় এবং খুনীদের প্রকৃত শাস্তিই হবে আমার সান্তনা, এর থেকে বেশী কিছু আমার চাওয়ার নেই। সংক্ষিপ্ত কথা বলেন তিনি।
তিনি সকালে তার ছোট ছেলে আবরার ফাইয়াজকে নিয়ে কুষ্টিয়ার একটি এইচএসসি পরীক্ষা কেন্দ্রে যান। ফাইয়াজ এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছেন।
রোকেয়া জানান তার স্বামী বরকত উল্লাহ সোমবার রাতেই ঢাকাতে গেছেন। তিনি আদালতে থাকবেন।
আবরার ফাহাদ হত্যা মামলার রায় আজ বুধবার (৮ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ঘোষণা করার সময় ধার্য করা রয়েছে। ঢাকার দ্রত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ রায় ঘোষণা করবেন।
এর আগে গত ২৮ নভেম্বর রায় ঘোষণার দিন ধার্য ছিল। তবে রায় প্রস্তুত না হওয়ায় বিচারক ৮ ডিসেম্বর দিন ধার্য করেন।
আবরারের বাবা বরকত উল্লাহর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান তিনি ঢাকায় রয়েছেন। রায় শুনতে সকালে আদালতে যাবেন।
তিনি বলেন আইনের প্রতি তার পরিবারের আস্থা রয়েছে।
ভারতের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন চুক্তির সমালোচনা করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার জেরে আবরার ফাহাদকে ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে ডেকে নেন বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। ওই দিনগত রাত ৩টার দিকে শেরেবাংলা হলের দোতলার সিঁড়ির করিডোর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আবরার বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। শেরেবাংলা হলের ১০১১ নম্বর কক্ষে থাকতেন তিনি।
আবরারের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে চকবাজার থানায় ১৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। ২০১৯ সালের ১৩ নভেম্বর ঢাকা মহানগর হাকিম আদালতে ২৫ জনকে অভিযুক্ত করে চার্জশিট দেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক ওয়াহিদুজ্জামান।
অভিযুক্ত ২৫ জনের মধ্যে এজাহারভুক্ত ১৯ জন ও তদন্তে প্রাপ্ত আরও ছয়জন। এজাহারভুক্ত ১৯ জনের মধ্যে ১৭ জন ও এজাহার-বহির্ভূত ছয়জনের মধ্যে পাঁচজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আটজন।
২০২০ সালের ১৫ সেপ্টেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। মামলায় মোট ৬০ জন সাক্ষীর মধ্যে ৪৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net