August 24, 2026, 5:36 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর ছয় মাসে ১ লাখ মামলা, মব কমলেও অপরাধ নিয়ন্ত্রণে প্রশ্ন কলকাতার হোটেলে আগুনে নিভে গেল কুষ্টিয়ার সাবংবাদিক দেবাশিস দত্ত, তার স্ত্রী, সন্তান ও শশুর, শোকে কুষ্টিয়া

বাঁশ বাগানে যুবকের মরেদহ

জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/
চুয়াডাঙ্গায় রাজু বিশ্বাস (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার বেলা সাড়ে ১১ টায় সদর উপজেলার নেহালপুর গ্রামের একটি বাঁশ বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রাজু বিশ্বাস একই গ্রামের পশ্চিমপাড়ার দাউদ বিশ্বাসের ছেলে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছে তার পরিবার। তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহতের মা ছবেদা বেগম জানান, গতকাল মঙ্গলবার বিকেল ৪ টার দিকে একটি রুটি খেয়ে বাড়ি থেকে বের হয় রাজু। পরে রাতে বাড়ি না ফেরার তাকে খোঁজাখুজি শুরু করে পরিবারের অন্য সদস্যরা। আজ সকালে গ্রামের জলিল মাস্টারের বাঁশ বাগানে তার মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারের কাছে খবর দেয় স্থানীয়রা। খবর দেয়া হয় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহতের বাবা দাউদ বিশ্বাস জানান, আমার তিন ছেলের মধ্যে রাজু সেজো। সে কাঠমিস্ত্রির কাজ করতো। গত ৭ বছর আগে তার বিয়ে হয়। বিয়ের পর মানসিক ভারসাম্যহীন হয়ে পড়লে তার বিবাহ বিচ্ছেদ হয়। পরে গত ৪ বছর আগে তাকে আবার বিয়ে দেয়া হয়। তার তিন বছরের একটি কন্যা সন্তান রয়েছে। গত ৩ মাস আগে আবারও মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে সে।
দর্শনা থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সামসুদ্দোহা জানান, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, তার পকেট থেকে একটি পলিথিনের প্যাকেটে মোড়ানো দানাদার কীটনাশক পাওয়া গেছে। রাতে মৃত্যুর পর তার চোখের পাতা ও দুই কানের লতি খেয়েছে পোকামাকড়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net