May 26, 2026, 12:09 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াতের সদস্য বহিষ্কার জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার নিয়ে মুজাহিদের বিবৃতি রামিসা হত্যা: চার্জশিটে উঠে এসেছে ভয়াবহতা সমালোচনার মুখে বেতারের ‘ড্রেস কোড’ বাতিল/ মতপ্রকাশ ও ব্যক্তিস্বাধীনতার পক্ষে স্বস্তি মেহেরপুরে শিশু ধর্ষণ মামলার রায় মাত্র ২৯ কার্যদিবসে, আসামির মৃত্যুদণ্ড গঙ্গা পানি চুক্তি/ঐতিহাসিক এই সমঝোতার ভবিষ্যৎ গন্তব্য কোন পথে? কুড়িগ্রামে প্রস্তাবিত সেতুর সম্ভাব্যতা যাচাইয়ে চীনা প্রতিনিধি দল খোকসায় বাস খাদে, নিহত ৪, আহত ২০, নিহতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা শিশুদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে জরুরি পদক্ষেপের আহ্বান ইউনিসেফের গঙ্গা পানি চুক্তির ভবিষ্যৎ/ যৌথ নদী কমিশনের বৈঠক শেষে ‘নীরবতা’

ইবি শিক্ষক সমিতি নির্বাচন/ বিএনপি-জামাতপন্থী সভাপতিসহ ১০, আওয়ামী লীগ সাধারণ সম্পাদকসহ ৫ পদে জয়ী

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষক সমিতির নির্বাচনে ১৫ টি পদের মধ্যে বিএনপি-জামাত সমর্থিত প্যানেল ১০টি এবং আওয়ামীলীগ সমর্থিত প্যানেলে থেকে ৫ টি পদে বিজয়ী হয়েছে। সভাপতি হিসেবে বিএনপিপন্থী শিক্ষক প্রফেসর ড. মিজানূর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে আওয়ামীপন্থী শিক্ষক প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন বিজয়ী হন।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯ টায় থেকে অনুষদ ভবনের ৪২৭নং কক্ষে ভোট গ্রহণ শুরু হয়ে দেড়টায় শেষ হয়। বিকাল ৩টা থেকে ভোট গণনা শুরু হয়। ভোট গণনা শেষে রাত ৮ টায় অনুষদ ভবনের নিচে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. কে. এম. আব্দুস ছোবহান। এতে ৩৯০জন ভোটারের মধ্যে ৩৪৬জন ভোটাধিকার প্রয়োগ করেন। ৩টি ব্যালট পেপার বাতিল এবং ৪৪জন ভোটার অনুপস্থিত ছিলো বলে জানা গেছে।
নির্বাচনে সভাপতি পদে বিএনপি-জামাত পন্থী সমর্থিত প্রফেসর ড. মিজানূর রহমান ১৭৪ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন ১৮৬ ভোট পেয়ে আওয়ামী পন্থী শিক্ষকদের সংগঠন শাপলা ফোরামের প্যানেল থেকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিন হয়েছেন।
এছাড়াও ১৬৬ ভোট পেয়ে শাপলা ফোরাম থেকে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন প্রফেসর ড. আনোয়ারুল হক, ১৫৩ ভোট পেয়ে বিএনপি-জামাত পন্থী শিক্ষকদের সংগঠন গ্রীণ ফোরাম থেকে যুগ্ম-সাধারণ সম্পাদক ড. মিজানুর রহমান, ১৬৫ ভোট পেয়ে কোষাধ্যক্ষ পদে জামাতপন্থী শিক্ষক প্রফেসর ড. আব্দুল বারী নির্বাচিত হয়েছেন।
সদস্য হিসেবে বিএনপি-জামাত পন্থী নির্বাচিত শিক্ষকরা হলেন- প্রফেসর ড. শাহিনুজ্জামান (১৭৩), প্রফেসর ড. আব্দুস শহীদ মিয়া (১৬৯), প্রফেসর ড. খোদেজা খাতুন (১৬৮), প্রফেসর ড. রফিকুল ইসলাম (১৬৭), প্রফেসর ড. গাজী মো. আরিফুজ্জামান খান (১৬৬), প্রফেসর ড. নুরুন নাহার (১৬৫), প্রফেসর ড. জাহিদুল ইসলাম (১৬২) এবং আওয়ামী পন্থী শিক্ষকদের শাপলা ফোরাম প্যানেল থেকে মাহবুবুল আরফীন (১৭১), প্রফেসর ড. আনোয়ার হোসেন (১৬৪), প্রফেসর ড. শামসুল আলম (১৬১) নির্বাচিত হয়েছেন।

 

 

 

 

 

 

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net