July 13, 2026, 11:25 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইবিতে একটি বিশেষ ধর্মীয় বাধ্যতামূলক কোর্স নিয়ে বিতর্ক: ঐচ্ছিক করার দাবিতে সনাতনী শিক্ষার্থীদের মানববন্ধন অতিরিক্ত সময়ের জোড়া গোলে সুইজারল্যান্ডকে বিদায়, সেমিফাইনালে আর্জেন্টিনা কুষ্টিয়া শহরের ছাত্রীনিবাসের দিনরাত্রি/ চার দেয়ালের ভেতর স্বপ্নের লড়াই প্রত্যন্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা পৌঁছে দিতে ‘স্বাস্থ্যসেরা বাস’ হস্তান্তর সব স্কুল-কলেজে আইপি সিসিটিভি / ১৩ জুলাইয়ের মধ্যে তথ্য দিতে মাউশির জরুরি নির্দেশ, না দিলে ব্যবস্থা বিদেশি বিনিয়োগের পতন/ অর্থনীতির জন্য শুধু পরিসংখ্যান নয়, একটি সতর্কসংকেত জুলাই অভ্যুত্থান স্মরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই স্মৃতি’ লাল ব্যাজ কর্মসূচির উদ্বোধন যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের ঝুঁকিতে বাংলাদেশের রপ্তানি, সতর্ক করল এডিবি বোরো চাষে লোকসান, বিকল্প ফসলে ঝুঁকছেন কৃষক কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ২১ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

করোনা শনাক্ত করবে মাস্ক

আন্তর্জাতিক ডেস্ক/

করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করতে সক্ষম এমন বিশেষ এক ধরনের মাস্ক আবিষ্কার করেছে জাপানের একদল বিজ্ঞানী।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, দেশটির কিটো প্রিফেকচারাল বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এই মাস্কটি আবিষ্কার করেছেন। দলটির নেতৃত্ব দিয়েছেন ইয়াশুহিরো সুকামটো। তার দাবি, নিজের শরীরে করোনাভাইরাসের উপস্থিতিও তিনি নিজেদের আবিষ্কৃত মাস্কের সাহায্যেই জেনেছিলেন। পরে সাধারণ পরীক্ষায়ও তার প্রমাণ মেলে। গবেষক দলটি জানায়, উটপাখির কোষ ব্যবহার করে এই মাস্কটি তৈরি করা হয়েছে। করোনাভাইরাসের সংস্পর্শে গেলে কিংবা মাস্ক পরা ব্যক্তির শরীরে ভাইরাসটি থাকলে তার ব্যবহৃত মাস্কটিকে অতিবেগুনি রশ্মিতে মেলে ধরলেই করোনার উপস্থিতি দেখা যায়। বিজ্ঞানীরা মনে করছেন, এর সাহায্যে বাড়িতে বসেই করোনাভাইরাসের উপস্থিতি জানা যাবে। শুধু তা-ই নয়, এর ফলে করোনাভাইরাস পরীক্ষার খরচও অনেকাংশে কমে আসবে বলে আশা করছেন তারা। একটি পরীক্ষায় ওই মাস্কগুলো কয়েকজনকে পরতে দেয়া হয়। ৮ ঘণ্টা পর এগুলো সংগ্রহ করে বিশেষ এক ধরনের রাসায়নিক ছিটিয়ে দেয়া হয়। পরে এগুলোকে অতিবেগুনি রশ্মির সামনে তুলে ধরলে দেখা যায়, যারা করোনায় আক্রান্ত ছিলেন মাস্কে তাদের নাক ও মুখের অংশটিতে বিশেষ এক ধরনের রঙের উপস্থিতি রয়েছে। গবেষকরা মাস্কটিকে এখন এমনভাবে তৈরির চেষ্টা করছেন, যেন অতিবেগুনি রশ্মি ও রাসায়নিক ছাড়াই করোনার উপস্থিতি দেখা যায়। এ ধরনের মাস্ক তৈরিতে জাপানি বিজ্ঞানীরা বলেন, উটপাখির কোষ ব্যবহার করার কারণ হলো অতীতের একটি গবেষণা। ওই গবেষণায় দেখা গেছে, করোনার বিরুদ্ধে উচ্চ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন অ্যান্টিবডি রয়েছে উটপাখির শরীরে। গবেষক দলের প্রধান সুকামটোও দীর্ঘদিন ধরে উটপাখির ওপর গবেষণা করছিলেন বিভিন্ন ধরনের ফ্লুয়ের বিরুদ্ধে এর প্রতিরোধ ক্ষমতার রহস্য খুঁজে বের করার জন্য।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net