May 31, 2026, 5:47 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
জিয়াউর রহমানের বেতার ভাষণ জনগণকে উদ্দীপ্ত করেছিল: ভারতীয় হাইকমিশন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ চার মাসের শিশুকে নদীতে ফেলে নিজেও ঝাঁপ/এখনও প্রকৃত কারন জানা যায়নি যুদ্ধবন্দী ফিলিস্তিনি নারীদের বিরুদ্ধে যৌন সহিংসতা বাড়িয়েছে ইসরায়েলী সেনারা পশ্চিমবঙ্গে কড়াকড়ি, দেশে ফিরতে হাকিমপুর সীমান্তে শতাধিক বাংলাদেশির ভিড় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াতের সদস্য বহিষ্কার জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার নিয়ে মুজাহিদের বিবৃতি রামিসা হত্যা: চার্জশিটে উঠে এসেছে ভয়াবহতা সমালোচনার মুখে বেতারের ‘ড্রেস কোড’ বাতিল/ মতপ্রকাশ ও ব্যক্তিস্বাধীনতার পক্ষে স্বস্তি মেহেরপুরে শিশু ধর্ষণ মামলার রায় মাত্র ২৯ কার্যদিবসে, আসামির মৃত্যুদণ্ড

খোকসায় নানা আয়োজনে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত 

হুমায়ুন কবির, খোকসা/
‘ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সকল জনগণ’- এ প্রতিপাদ্য নিয়ে রোববার সকালে সারা বাংলাদেশের ন্যায় কুষ্টিয়ার খোকসাতে উদযাপিত হয়েছে জাতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২১। তথ্য ও প্রযুক্তি মন্ত্রনালয়ের সহযোগিতায় উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটিতে বর্ণাঢ্য র‍্যালী, বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ,  আলোচনাসভা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এ উপলক্ষে  সকাল ১১ টায় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সদর উদ্দিন খান এর উপস্থিতিতে বর্ণাঢ্য র‍্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে মুক্তি যোদ্ধা কমপ্লেক্স ভবন বঙ্গবন্ধুর ম্যুরাল এসে পুষ্পমাল্য অর্পণ করে।
পরবর্তীতে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দীন এর  সভাপতিত্বে  অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা সহকারী কমিশনার ভূমি ইসহাক আলী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ মোঃ আশিকুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল, কৃষি কর্মকর্তা কৃষিবিদ সবুজ কুমার সাহা, প্রাণিসম্পদ কর্মকর্তা পলাশ সাহা ও খোকসা সরকারি কলেজের অধ্যক্ষ  প্রমুখও।
আলোচনা অনুষ্ঠান শেষে  চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net