November 7, 2026, 1:31 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
শহীদ জিয়ার প্রতিষ্ঠাকালীন লক্ষ্য ও আদর্শে ইসলামী বিশ্ববিদ্যালয়কে পুনঃপ্রতিষ্ঠায় কাজ চলছে: উপাচার্য প্রাথমিক শিক্ষায় ৪১ হাজার কোটি টাকা: বরাদ্দের অঙ্ক নয়, শিক্ষার মানই হোক সাফল্যের মাপকাঠি ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী দক্ষিণ এশিয়ার চার প্রতিবেশীর চেয়ে বাংলাদেশে এলপিজির দাম বেশি দ্বিতীয় পদ্মা সেতু: বৈরী স্রোত পেরিয়ে তৈরি করবে আরেক বদলে যাওয়া বাংলাদেশ এলপিজির দাম সমন্বয় হোক, কিন্তু মানুষের জীবনকে অসমন্বিত রেখে নয় ২৮ বছরের ছাত্ররাজনীতি, ছেলের এইচএসসি পাসের পোস্ট ঘিরে আলোচনা; বিলুপ্ত চুয়াডাঙ্গা ছাত্রদলের কমিটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র: জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হওয়ার পাঁচ সপ্তাহের ক্ষণগণনা শুরু ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা গড়ে তুলতে সম্মিলিত সামাজিক জোটের মানবিক উদ্যোগে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন

দৌলতপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

দৈনিক কুষ্টিয়া অনলাইন/

কুষ্টিয়ার দৌলতপুরে চোরাচালান নিরোধ ও আইন-শৃঙ্খলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল জব্বারের সভাপতিত্বে সভায়  উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন। সভায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা টিপু নেওয়াজ, দৌলতপুর সমাজ সেবা কর্মকর্তা আতাউর রহমান, দৌলতপুর সরকারী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমজাদ হোসেন, দৌলতপুর থানার সাব-ইন্সপেক্টর রোকনুজ্জামান ও দৌলতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়াসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা। সভা পরিচালনা করেন, দৌলতপুর মৎস্য কর্মকর্তা খোন্দকার সহিদুর রহমান। সভায় আইন শৃঙ্খলা  পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং চোরাচালনা ও মাদকমুক্ত সমাজ গড়তে সকলের সহযোগিতা কামনা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net