March 4, 2026, 7:18 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইবিতে সমাজকল্যাণ বিভাগের সভাপতিকে হত্যা, আক্রমণকারীর আত্মহত্যার চেষ্টা নির্মাণের পর অবহেলা/হাজার কোটি টাকার পাবনা রেলওয়ে স্টেশন এখন নিয়ন্ত্রণহীন অন্ধকারের প্রতীক ১০ মার্চ থেকে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ/পাইলট প্রকল্পে অন্তর্ভুক্ত রাজবাড়ীর পাংশা উপজেলা গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ আদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল রোজার কারনে এ বছর সংক্ষিপ্ত লালন স্মরণোৎসব তেহরানে ধারাবাহিক বিস্ফোরণ, ১ মাস অভিযান অব্যাহত রাখার ঘোষণা যুক্তরাষ্ট্রের লাখ টাকার ল্যাপটপ দাবি/ কুষ্টিয়ার খোকসা ওসির বিরুদ্ধে অভিযোগ, হুমকিতে ব্যবসায়ী খামেনি নিহত, ‘সবচেয়ে ধ্বংসাত্মক হামলার’ ঘোষণা আইআরজিসির, সরকার বদল পর্যন্ত হামলা চলবে : ট্রাম্প বড় যুদ্ধের শঙ্কা, ইরানর পাল্টা হামলা শুরু ঈশ্বরদীতে দাদির ও নাতনির বিবস্ত্র মরদেহ উদ্ধার

ঘুরতে বেরিয়ে নিথর দেহে ফিরল স্কুলছাত্র

দৈনিক কুষ্টিয়া অনলাইন/

চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে রাতুল শেখ নামে দশম শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তার বন্ধু।
বুধবার সকাল ৬টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রাতুল চুয়াডাঙ্গা সদর উপজেলার যদুপুর গ্রামের ঝন্টু শেখের ছেলে। সে জীবননগর উপজেলার উথলী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র। পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে বেগমপুর বাজারে একটি কফিহাউসে বসে গল্প করছিল রাতুল ও তার বন্ধু তৌফিক আহম্মেদ। এ সময় কফিহাউসের মালিক সাব্বিরের মোটরসাইকেল নিয়ে বন্ধু তৌফিকের সঙ্গে ঘুরতে বের হয় রাতুল। বেগমপুর-উথলী সড়কের ফুলতলা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লাগে। এতে পেছনে বসা তৌফিক সামান্য আঘাত পেলেও গুরুতর আহত হয় রাতুল। পরে স্থানীয় লোকজন রাতুলকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। তবে আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসক। রাতেই তাকে রাজশাহী নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে মারা যায়। দর্শনা থানার ওসি লুৎফুল কবীর বলেন, দুর্ঘটনার বিষয়টি শুনেছি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net