August 25, 2026, 4:00 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ

ভেড়ামারায় শ্রেষ্ট জয়িতা সম্মাননা পেলেন পারভীন নাহার কনিকা

আব্দুল আলিম ভেড়ামারা ॥

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা পরিষদ হলরুমে ভেড়ামারা উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ভেড়ামারা উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা পেলেন ভেড়ামারা উপজেলার কলেজ পাড়ার আসাদুজ্জামান কাজলের সু-যোগ্য কন্যা পারভীন নাহার কনিকা। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসে এই পুরস্কার তুলে দেন। ভেড়ামারা উপজেলা অডিটরিয়ামে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা সন্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত  ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার দীনেশ সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেকসোনা খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ, প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান ইন্দোনেশিয়া (সিটু), জাতীয় মহিলা সংস্থার  চেয়ারম্যান বলাকা পারভীন স্বপ্না, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস প্রমুখ।
নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করেছে যে নারী ক্যাটাগরীতে শ্রেষ্ঠ জয়িতা সন্মাননা পেলেন ভেড়ামারা উপজেলার কলেজ পাড়ার আসাদুজ্জামান কাজলের সু-যোগ্য কন্যা পারভীন নাহার কনিকা।
নীপিড়ণ, নির্যাতন, দুঃখ, কষ্ট, লাঞ্ছনা, গঞ্জনা পারেনি তাকে দমিয়ে রাখতে, তার অক্লান্ত পরিশ্রম ও মনোবল তাকে সাহায্য করেছে নিজের পায়ে দাঁড়াতে। আজ সে সমাজে সাফল্য অর্জন কারী একজন নারী। আজ তিনি নারী জাতির উদাহরণ। ভেড়ামারা বাসীর গর্ব।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net