March 14, 2026, 4:26 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযান/ভারতীয় মদ, ট্যাবলেট, জিরাসহ ১২ লাখ টাকার চোরাচালান পণ্য উদ্ধার ইরান সংকটে তেলবাজার স্থিতিশীল রাখতে রুশ তেলে সাময়িক ছাড় যুক্তরাষ্ট্রের ১৬ দিনে ঝিনাইদহ সীমান্তে পাচারের মুখে ৬ নারী উদ্ধার, ৪ মামলা দেশ ও জনগণের স্বার্থে সংসদকে অর্থবহ করতে চাই: প্রধানমন্ত্রী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের সিদ্ধান্ত বহাল রেখে নতুন পরিপত্র জারি বেনাপোল দিয়ে ১৬ দিনে এলো ৫,০০৫ টন চাল: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরবরাহ বেড়েছে, দাম স্থিতিশীল নিলুফার এ্যানীর মৃত্যুতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির শোক প্রকাশ জ্বালানি সহায়তায় আগ্রহী ভারত ও চীন, এলো ভারতের ৫ হাজার টন ডিজেল প্রথম দিনেই ৩৭ হাজার নারীর হাতে ফ্যামিলি কার্ড, আগামী মাস থেকে কৃষক কার্ড সব পরিবারই পাবে ফ্যামিলি কার্ড, আমার স্ত্রীও পাবেন: মির্জা ফখরুল

বিতর্ক না করে ভালো পরামর্শ থাকলে তা নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে বসতে বিএনপিকে আহবান হানিফের

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
নির্বাচন নিয়ে অযথা বির্তক সৃস্টি করছে বিএনপি। এরকম খামোখা বিতর্ক না করে ভালো পরামর্শ থাকলে তা নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে বসতে বিএনপিকে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
সাংস্কৃতিক সংগঠন ‘বাংলার মুখ’ এর ৩২ বছর উদযাপন উপলক্ষে মঙ্গলবার (২১ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে দুই দিনব্যাপী আয়োজনের প্রথমদিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘বিএনপি বলছে, তারা নির্বাচনে যাবে না। আবার বলছে, নির্বাচন নিয়ে সরকার নাটক করছে। এসব কথা বলে তারা জনগণকে বিভ্রান্ত করতে চাচ্ছে। আমি বলবো, মিথ্যাচার না করে রাষ্ট্রপতির আহ্বানে সাড়া দিন। আপনাদের মতামত থাকলে সেখানে পেশ করুন। আপনাদের যদি ভালো পরামর্শ থাকে, অবশ্যই রাষ্ট্রপতি সেটা বিবেচনা করতে পারেন। সে পরামর্শ আপনারা দিন। সেটি না করে বাইরে বসে জনগণকে বিভ্রান্ত করার জন্য অযৌক্তিক কথাবার্তা বলবেন, এধরনের কথাবার্তা বাংলাদেশের মানুষ আর শুনতে চায় না।’
বিএনপিকে উদ্দেশ্য করে হানিফ বলেন, ‘আমিও প্রশ্ন রাখতে চাই, আপনারা তো রাষ্ট্রক্ষমতায় ছিলেন। আপনারা নির্বাচন কমিশন আইন গঠন করেননি কেন। নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে আপনারা যে কলঙ্ক তৈরি করে দিয়ে গেছেন, সেটি এখনো জাতির মনে আছে। আজিজ সাহেব মার্কা নির্বাচন কমিশন গঠন করেছিলেন। এক কোটি বিশ লাখ ভুয়া ভোটার বানিয়ে তালিকা করেছিলেন। এসব মিথ্যা অপকর্ম ঢাকার জন্যই এখন নির্বাচন নিয়ে মিথ্যাচার করছেন।
হানিফ আরও বলেন, ‘এ সরকার দায়িত্ব নেওয়ার পর আমরা ১২ বছর সময় পার করেছি। এ ১২ বছরে অনেক বেশি গুরুত্বপূর্ণ কাজে আমাদের সময় পার হয়েছে। জাতির বহু প্রত্যাশিত যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, জাতির জনক বঙ্গবন্ধু হত্যার বিচারও আমাদের করতে হয়েছে। সবচেয়ে যে বড় আঘাতটা আমাদের এসেছিল, ২০০৯ সালে পিলখানা হত্যাকাণ্ড। ক্ষমতায় আসার পরেই এমন একটি ঘটনা আমাদের মোকাবিলা করতে হয়েছে। আর সেটির বিচারকাজও করেছি। এতো সব কাজের মধ্যে নির্বাচন কমিশন আইনটি গঠন করতে পারিনি।’
আশা করছি, আগামী বছরই আইনটি গঠন করতে পারবো। নির্বাচন কমিশন গঠনে দেশের যে গণতান্ত্রিক পদ্ধতি তা অনুসরণ করছেন রাষ্ট্রপতি। সব কাজ চলছে, বৈঠক হচ্ছে। সবার মতামতে ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন করা হবে। নির্বাচনই হলো গণতান্ত্রিক পদ্ধতির সবচেয়ে উত্তম পন্থা। সেটাকে নিয়েও আজকে বিএনপি সমালোচনা করছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসিম কুমার উকিল, বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম। এছাড়া সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net