February 8, 2026, 1:56 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া কারাগারে হাজতির অস্বাভাবিক মৃত্যু, পুলিশ বলছে আত্মহত্যা বিএনপি-জামাতের ইশতেহার ও প্রতিশ্রুতি বনাম বাস্তবতা গড়াই নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের বার্ষিক বনভোজন ও সাহিত্য আড্ডা রয়টার্সকে তারেক রহমান/ জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না বিএনপি ২০২৬ সালের একুশে পদক পেলেন নয় ব্যক্তি ও এক ব্যান্ড হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন/ গুম কমেছে, কিন্তু গণগ্রেপ্তার ও জামিন বঞ্চনা নিয়ে নতুন উদ্বেগ ক্ষমতায়নের আড়ালে বিতর্ক—ভোটের রাজনীতিতে নারী প্রশ্ন কতটা প্রান্তিক ! গঙ্গার সঙ্কুচিত স্রোত, বিস্তৃত সংকট/ দক্ষিণ-পশ্চিমে পরিবেশ ও জীবিকার দ্বিমুখী চাপ রপ্তানিতে ধসের সতর্ক সংকেত: সাত মাসে আয় কমেছে ৫৬ কোটি ডলার অপেশাদার কাজে ন্যুব্জ প্রাথমিক শিক্ষকতা/ নন-প্রফেশনাল চাপেই বার্নআউটের শেষ ধাপে ৯৩ শতাংশ শিক্ষক

কুষ্টিয়ার নির্বাচনী সহিংসতা/ দুই মামলা, আসামি পাঁচ হাজার ৫৫ জন

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় থানায় পৃথক দুটি মামলা হয়েছে। দুই মামলায় আসামী ৫ হাজার ৫৫ জন। মঙ্গলবার গভীর রাতে কুষ্টিয়া মডেল থানায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর মা ও পুলিশ বাদী হয়ে মামলা দুটি করেন।
পুলিশ ঘটনায় মোট ২০ জনকে গ্রেপ্তার করেছে।
গত মঙ্গলবার সদর উপজেলার বটতৈল ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান ওরফে মিন্টু ফকির ও আওয়ামী লীগের প্রার্থী মোমিন মন্ডলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে মিজানুর রহমানসহ অন্তত ১০ জন আহত হন। বেলা আড়াইটার দিকে পুলিশ কাঁদানে গ্যাস ও শটগানের রাবার বুলেট ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। কুষ্টিয়া মডেল থানা সূত্র জানায়, ঘটনায় পুলিশের পাঁচ সদস্য আহত হন। তাঁদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে পুলিশ লাইনসের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সহিংসতার সময় পুলিশ বাধ্য হয়ে ৩৭ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করেছে এবং ২৫০ রাউন্ড শটগানের ফাঁকা রাবার বুলেট ছুড়েছে।
এ ঘটনায় সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে পুলিশ বাদী হয়ে প্রায় পাঁচ হাজার জনকে আসামি করে মামলা করেছে। আর আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আহত মিজানুর রহমানের মা শেফালী মান্নান বাদী হয়ে একটি মামলা করেন। ওই মামলায় ৩০ জনের নাম উল্লেখ করে ২০/২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম বলেন বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে। এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net