March 25, 2026, 12:17 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
আজ ভয়াল ২৫ মার্চ ; জাতীয় গণহত্যা দিবস গাংনীতে ৫ লাখ টাকা চাঁদা দাবিকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষ, আহত অন্তত ১৫ গাংনীতে সিজার-পরবর্তী জটিলতায় গৃহবধূর মৃত্যু, ক্লিনিকের বিরুদ্ধে অভিযোগ কুষ্টিয়া বিজিবির অভিযানে সীমান্ত থেকে সোয়া ৬ কোটি টাকার এলএসডি ও মাদক জব্দ যশোরে গাছের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কুষ্টিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭—এলাকায় উত্তেজনা কুষ্টিয়ায় ৩১ তেল পাম্প বন্ধ, মজুদ শেষ—কালোবাজারে বাড়তি দামে বিক্রি কঠিন চাপে পেট্রল পাম্প—বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা, বিভিন্ন জেলায় সরবরাহ সংকট চুয়াডাঙ্গায় সংঘর্ষে আহত যুবকের মৃত্যু কুষ্টিয়া মেডিকেলে, নাতির মৃত্যুর খবরে দাদারও প্রাণ গেল জাতীয় নির্বাচন/কুষ্টিয়ার ১টিসহ ৪১ প্রার্থীর ভোটের ফল চ্যালেঞ্জ, আইনি যুদ্ধে উত্তপ্ত রাজনীতির পিছনপর্দা

কুষ্টিয়ায় এক তরুণের লাশ উদ্ধার, পেছনে প্রেম-বিয়ে সন্দেহ পুলিশের

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়া শহরে কুষ্টিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ইকোপার্কের মধ্যে থেকে এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ ডিসেম্বর) সকালের দিকে তার লাশ উদ্ধার করে কুষ্টিয়া মডেল থানা পুলিশ।
নিহতের নাম সবুজ হাসান (১৭)। কুষ্টিয়া শহরের পূর্ব মিলপাড়া এলাকার হায়দার আলীর ছেলে ; তিল কারখানায় কাজ করতেন।
পুলিশ জানায় খুনের কারন প্রেম ও প্রেম ঘটিত বিয়ে ও ডিভোর্স হতে পারে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সবুজ হাসানের সঙ্গে ইকোপার্ক এলাকার এক তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। ১৫ দিন আগে কুমারখালীতে পারিবারিকভাবে বিয়ে হয় ওই তরুণীর। বিয়ের কয়েকদিন পরে তরুণী তার স্বামী বাড়ি থেকে বাবার বাড়ি চলে আসে এবং স্বামীকে তালাক দেয়।
কয়েকদিন ধরে সবুজের সাথে মেয়েটি দেখা করছিল ঐ পার্কের মধ্যে। মনে করা হচ্ছে গত রাতেও সবুজ দেখা করতে গেলে সবুজকে কুপিয়ে হত্যা করা হয়। সবুজের প্রেমিকার বাড়ি ইকোপার্কের পূর্ব পাশে।
সবুজকে মাথা, হাতসহ শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে হত্যা করা হয়। সবুজের লাশ পার্কের মধ্যে পড়ে থাকতে দেখে এলাকাবাসী পরিবারকে সংবাদ দেয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহতের বাবা হায়দার আলী দাবি করেন তার ছেলেকে প্রেমঘটিত বিষয়কে কেন্দ্র করে কুপিয়ে হত্যা করেছে ওই তরুণীর পরিবারের লোকজন।
এ বিষয়ে কথা বলার জন্য প্রেমিকা ওই তরুণীর বাড়িতে গেলে কাউকে পাওয়া যায়নি।
কুষ্টিয়া মডেল থানার ওসি সাব্বিরুল আলম বলেন এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। প্রেমিকার পরিবারের সবাই পলাতক।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net