March 25, 2026, 1:47 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
আজ ভয়াল ২৫ মার্চ ; জাতীয় গণহত্যা দিবস গাংনীতে ৫ লাখ টাকা চাঁদা দাবিকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষ, আহত অন্তত ১৫ গাংনীতে সিজার-পরবর্তী জটিলতায় গৃহবধূর মৃত্যু, ক্লিনিকের বিরুদ্ধে অভিযোগ কুষ্টিয়া বিজিবির অভিযানে সীমান্ত থেকে সোয়া ৬ কোটি টাকার এলএসডি ও মাদক জব্দ যশোরে গাছের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কুষ্টিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭—এলাকায় উত্তেজনা কুষ্টিয়ায় ৩১ তেল পাম্প বন্ধ, মজুদ শেষ—কালোবাজারে বাড়তি দামে বিক্রি কঠিন চাপে পেট্রল পাম্প—বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা, বিভিন্ন জেলায় সরবরাহ সংকট চুয়াডাঙ্গায় সংঘর্ষে আহত যুবকের মৃত্যু কুষ্টিয়া মেডিকেলে, নাতির মৃত্যুর খবরে দাদারও প্রাণ গেল জাতীয় নির্বাচন/কুষ্টিয়ার ১টিসহ ৪১ প্রার্থীর ভোটের ফল চ্যালেঞ্জ, আইনি যুদ্ধে উত্তপ্ত রাজনীতির পিছনপর্দা

কুষ্টিয়ায় ট্রাকের ঢাক্কায় রিক্সা চালক নিহত, গণপিটুনিতে আহত ট্রাকের মালপত্রের মালিক

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়া শহরের লাহিনী বটতলায় ট্রাকের চাপায় অজ্ঞাত (৪০) রিক্সা চালক নিহত হয়েছেন।
আজ (বৃহস্পতিবার) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। ঘটনার এলাকার স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে ট্রাক ড্রাইভারকে মনে করে ট্রাকে থাকা জিনিসপত্রের মালিককে গণপিটুনি দিয়ে আহত করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, চৌড়হাস থেকে ছেড়ে আসা একটি ট্রাক বটতলা মোড়ে পৌছালে অপর দিকের একটি ব্যাটারি চালিত রিক্সা মোড় ঘুরাতে গেলে ঘটনাস্থলের ট্রাকের সাথে সংঘর্ষ ঘটে। এতে রিক্সাটি দুমড়ে মুচড়ে যায় এবং রিক্সা চালক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যান।
তাৎক্ষণিক স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে ট্রাকটি আটক করে। কৌশলে ট্রাকে থাকা ড্রাইভার ও হেলাপার পালিয়ে গেলেও ট্রাকে থাকা মালের মালিক জীবনকে (৩২) গণপিটুনি দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে এবং আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।
কুষ্টিয়া মডেল থানার ওসি ছাব্বিরুল আলম ঘটনা নিশ্চিত করে জানান ড্রাইভার ও হেলপারকে আটক করতে না পারলেও ট্রাকটি পুলিশতাদের হেফাজতে নেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net