March 13, 2026, 4:49 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযান/ভারতীয় মদ, ট্যাবলেট, জিরাসহ ১২ লাখ টাকার চোরাচালান পণ্য উদ্ধার ইরান সংকটে তেলবাজার স্থিতিশীল রাখতে রুশ তেলে সাময়িক ছাড় যুক্তরাষ্ট্রের ১৬ দিনে ঝিনাইদহ সীমান্তে পাচারের মুখে ৬ নারী উদ্ধার, ৪ মামলা দেশ ও জনগণের স্বার্থে সংসদকে অর্থবহ করতে চাই: প্রধানমন্ত্রী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের সিদ্ধান্ত বহাল রেখে নতুন পরিপত্র জারি বেনাপোল দিয়ে ১৬ দিনে এলো ৫,০০৫ টন চাল: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরবরাহ বেড়েছে, দাম স্থিতিশীল নিলুফার এ্যানীর মৃত্যুতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির শোক প্রকাশ জ্বালানি সহায়তায় আগ্রহী ভারত ও চীন, এলো ভারতের ৫ হাজার টন ডিজেল প্রথম দিনেই ৩৭ হাজার নারীর হাতে ফ্যামিলি কার্ড, আগামী মাস থেকে কৃষক কার্ড সব পরিবারই পাবে ফ্যামিলি কার্ড, আমার স্ত্রীও পাবেন: মির্জা ফখরুল

তৃতীয় মেধা তালিকাও শেষ, অর্ধেক আসন খালি থাকলো ইবিতে !

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ইতোমধ্যে পরীক্ষা শেষের তিনমাস পার হয়েছে। যেখানে শিক্ষা কার্যক্রম শুরুর তাগিদ সবমহলে সেখানে এখনও ভর্তি কার্যক্রম শেষ করতে পারেনি ইসলামী বিশ্ববিদ্যালয়। তৃতীয় মেধাতালিকা থেকে শিক্ষার্থী ভর্তির পরেও খালি রয়েছে অর্ধেক আসন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এ বছর বিশ^বিদ্যালয়ের তিন ইউনিটে মোট আসন সংখ্যা ছিলো দুই হাজার ৯৫। তৃতীয় মেধাতালিকার ভর্তি শেষেও আসন ফাঁকা রয়েছে এক হাজার ২৭০টি। গত ১১ জানুয়ারী প্রথম মেধাতালিকার ভর্তি কার্যক্রম শেষ হয়। দ্বিতীয় মেধাতালিকায় ভর্তি কার্যক্রম শেষ হয় ২৫ জানুয়ারি। আসন খালি থাকা সাপেক্ষে ফের ২ ফেব্রুয়ারি তৃতীয় মেধাতালিকা প্রকাশ হয়। এ তালিকায় চান্সপ্রাপ্তদের ভর্তি প্রক্রিয়া শেষ হয়েছে ৭ ফেব্রুয়ারি।
জানা গেছে, এ পর্যন্ত তিন ইউনিটে মোট দুই হাজার ৯৫ আসনের বিপরীতে ভর্তি হয়েছে ৮২৫ শিক্ষার্থী। ফলে ‘এ’ ইউনিটে ৫৫০ আসনের মধ্যে ২৭৪, কলা-সামাজিকবিজ্ঞান ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ১০৯৫ আসনের মধ্যে ৭৪৬ ও বাণিজ্য অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে ৪৫০ আসনের মধ্যে ২৫০টি ফাঁকা রয়েছে।
এ বিষয়ে আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. আহসানুল হক আম্বিয়া বলেন, ফাঁকা আসন পূরণে বিশ্ববিদ্যালয় প্রশাসন আলোচনা করছে। খুব শিগগিরই বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশনা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।
উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, অপেক্ষমাণ শিক্ষার্থীদের ডাটা নিয়ে কাজ চলছে। কয়েকদিনের মধ্যে ওয়েবসাইটে নতুন করে মেধাতালিকা প্রকাশ করা হবে।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net