April 16, 2026, 7:31 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ার দৌলতপুরে আধ্যাত্মিক সাধু হত্যা/ জামায়াত নেতার বিরুদ্ধে মামলাকে ‘ষড়যন্ত্র’ দাবি বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া সম্মিলিত সামাজিক আন্দোলনের বর্ষবরণ উৎসব আধ্যাত্মিক সাধক হত্যা: দ্রুত বিচার দাবিতে দৌলতপুরে ভক্তদের বিক্ষোভ ও মানববন্ধন ব্রীজ হয়েছে, এবার রাস্তা দরকার –আশার আলো দেখছেন এলাকাবাসী কুষ্টিয়ায় আধ্যাত্মিক গুরু হত্যা/জেলা শিবিরের সাবেক সভাপতি প্রধান আসামি; ইসলামী সংগঠনের একাধিক নেতার নাম শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ ঐতিহ্যে কুষ্টিয়া জেলা প্রশাসনের নববর্ষ উদযাপন রমনা বটমূলে বৈশাখী বোমা হামলা: ২৫ বছর পরও বিচার যেন এক দীর্ঘ প্রতীক্ষা শিক্ষামন্ত্রীর পাশেই বসে ‘চেয়ার’ হারানোর খবর: যবিপ্রবি উপাচার্যের হাসি-চাপা বিষাদ খুলনা বিভাগের ১০ জেলার কেন্দ্রসচিবদেরকে শিক্ষামন্ত্রী/ শুধু মন্ত্রী বদলালেই শিক্ষার মান বাড়বে না আনন্দে বরণ নতুন বছর—আজ পহেলা বৈশাখ

কুষ্টিয়ায় চিনি ফিটকিরি চুন দিয়ে নকল গুড় তৈরির কারখানায় অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার খোকসা উপজেলার মোড়াগাছ গ্রামে চিনি ফিটকিরি চুন দিয়ে নকল গুড় তৈরির কারখানায় অভিযান চালানো হয়েছে। কারখানাটি বন্ধ করে এর সঙ্গে জড়িতদের ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাতে ভেজাল গুড় তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে।
শুক্রবার (০১ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে খোকসা ইউনিয়নের মোড়াগাছা সেলিমের ভাটা এলাকায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান পরিচালনা করেন খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ইসাহক আলী।
এ সময় ভ্রাম্যমাণ আদালত কারখানা মালিক শরিফুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করেন। সেই সঙ্গে ভেজাল গুড় ও গুড় তৈরির সরঞ্জাম জব্দ করেন। পরে জব্দ করা ভেজাল গুড় ও সরঞ্জাম ধ্বংস করেন ভ্রাম্যমাণ আদালত।
খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইসাহক আলী জানান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারখানা মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ভেজাল গুড় ও গুড় তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। পরে জব্দ করা গুড় ও গুড় তৈরির সরঞ্জাম ধ্বংস করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net