August 26, 2026, 7:45 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি

রাশিয়া থেকে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের নতুন যন্ত্রপাতি শিপমেন্ট হয়েছে

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
চলমান ডামাডোলের মধ্যেও রাশিয়া থেকে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের যন্ত্রপাতি শিপমেন্ট হয়েছে। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ সমুদ্র বন্দর থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের (আরএনপিপি) যন্ত্রপাতির নতুন একটি লট সম্প্রতি শিপমেন্ট করা হয়েছে, যা আগামী জুন মাসে এসে পৌঁছাবে।
রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশনের (রোসাটম) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন লটে আরএনপিপির ইউনিট-১ এবং ইউনিট-২ এর জন্য বিভিন্ন আইটেমের এক হাজার ৩০০ যন্ত্রপাতি রয়েছে, যার ওজন প্রায় এক হাজার ৫৭৩ টন। চলতি বছরের জুনেই এসব নতুন যন্ত্রপাতি রূপপুর প্রকল্পে ডেলিভারি দেওয়া হবে।
প্রকল্পের জেনারেল কন্ট্রাক্টর এটমোস্ত্রয়েক্সপোর্টের ভাইস-প্রেসিডেন্ট এবং আরএনপিপি নির্মাণ প্রকল্পের পরিচালক আলেক্সেই ডেইরি বলেন, বিরূপ আন্তর্জাতিক পরিস্থিতিতেও রূপপুর প্রকল্পের জেনারেল কন্ট্রাক্টর হিসেবে নির্মাণ কাজ এবং যন্ত্রপাতি সরবরাহ উভয় ক্ষেত্রেই আমরা দায়িত্ব পালন করে যাচ্ছি।
রূপপুর প্রকল্পে স্থাপিত হচ্ছে দুটি ৩+ প্রজন্মের রুশ ভিভিইআর-১২০০ রিয়্যাক্টর। এই ইউনিটের মোট উৎপাদন ক্ষমতা হবে দুই হাজার ৪০০ মেগাওয়াট। রুশ এই রিয়্যাক্টর মডেলটি সব আন্তর্জাতিক নিরাপত্তা চাহিদা পূরণে সক্ষম।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net