April 29, 2026, 12:38 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সামনে ঈদ, বাড়ছে শঙ্কা, সংকট তৈরি হওয়ার পর ব্যবস্থা নেয়ার প্রবণতায় বিশৃঙ্খল সয়াবিন তেলের বাজার রুপপুর/একটি নতুন যুগের অপেক্ষায় বাংলাদেশ কুষ্টিয়ায় একতা হাসপাতালে অস্ত্রোপচারের সময় শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং উদ্বোধন আজ, পরমাণু বিদ্যুতের যুগে বাংলাদেশ যশোরে প্রধানমন্ত্রী/নারীদের এলপিজি কার্ড দেওয়ার ঘোষণা, উলশীতে ‘জিয়া খাল’ পুনঃখনন উদ্বোধন হাইকোর্টে ৭ সপ্তাহের আগাম জামিন পেয়েছেন আমির হামজা হাইকোর্টে আগাম জামিন চেয়েছেন আমির হামজা, আজ শুনানী হতে পারে ভোমরা স্থলবন্দর দিয়ে মসুর ডাল আমদানি ৭৫% কমলেও বাজার স্থিতিশীল কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৩৭ টাকার মাদক ও চোরাচালান পণ্য উদ্ধার কুষ্টিয়ায় ইকোর চক্ষু ক্যাম্পে শতাধিক রোগীর ফ্রি চিকিৎসা ও ওষুধ প্রদান

কুষ্টিয়ায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত/ সুস্থতার জন্য সচেতনতার কোন বিকল্প নেই : জেলা প্রশাসক

???????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম বলেছেন সুস্থভাবে বেঁেচ থাকতে সচেতনতার সকল স্তরগুলো সঠিকভাবে রপ্ত করতেই হবে। সচেতনতার অভাব বাংলাদেশের সার্বিক স্বাস্থ্য খাতকে বারবার অনেক সফলতা সত্বেও ঝুঁকির মখে ঠেলে দিচ্ছে।
জেলা প্রশাসক বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে কুষ্টিয়ায় আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন। আলোচনা সভার আগে একটি র‌্যালী বের হয়। জেলা প্রশাসক র‌্যালীর নেতৃত্ব দেন।
এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘সুরক্ষিত বিশ্ব, নিশ্চিত স্বাস্থ্য’।
জেলা প্রশাসক করোনার কথা স্মরণ করে বলেন সচেতনতাই এই মহামারী থেকে বাঁচার একমাত্র উপায় ছিল। আমরা সেখান থেকে পরিত্রাণ এখনও পুরোপুরি পাইনি। যারা সচেতন ছিলেন তারা এখনও করোনা আক্রান্ত হননি। তারা সুস্থ আছেন।
তিনি বলেন এই দিবসের গুরুত্ব ও তাৎপর্য অনুধাবন করতে হবে। আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সরকারের সঙ্গে জনগণের একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। পাশাপাশি চিকিৎসার যে মৌলিক চাহিদা তা পূরণ করতে হবে।
সিভিল সার্জন ডাঃ এইচএ আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুষ্টিয়ার পুলিশ সুপার খায়রুল আলম, বিএমএ কুষ্টিয়ার সভাপতি প্রফেসর ডা. এসএম মুস্তনজিদ, সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার রফিকুল আলম টুকু, সদর উপজেলা স্বা¯’ শিক্ষা কর্মকর্তা ডাঃ সোনিয়া কাওকাবী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net