March 13, 2026, 11:15 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইরান সংকটে তেলবাজার স্থিতিশীল রাখতে রুশ তেলে সাময়িক ছাড় যুক্তরাষ্ট্রের ১৬ দিনে ঝিনাইদহ সীমান্তে পাচারের মুখে ৬ নারী উদ্ধার, ৪ মামলা দেশ ও জনগণের স্বার্থে সংসদকে অর্থবহ করতে চাই: প্রধানমন্ত্রী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের সিদ্ধান্ত বহাল রেখে নতুন পরিপত্র জারি বেনাপোল দিয়ে ১৬ দিনে এলো ৫,০০৫ টন চাল: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরবরাহ বেড়েছে, দাম স্থিতিশীল নিলুফার এ্যানীর মৃত্যুতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির শোক প্রকাশ জ্বালানি সহায়তায় আগ্রহী ভারত ও চীন, এলো ভারতের ৫ হাজার টন ডিজেল প্রথম দিনেই ৩৭ হাজার নারীর হাতে ফ্যামিলি কার্ড, আগামী মাস থেকে কৃষক কার্ড সব পরিবারই পাবে ফ্যামিলি কার্ড, আমার স্ত্রীও পাবেন: মির্জা ফখরুল ইমাম-মুয়াজ্জিন-পুরোহিত/কে কত পেতে যাচ্ছেন মাসিক সম্মানী ও উৎসব ভাতা

আবারও কারসাজি/ দাম বাড়ছে সয়াবিন তেলের

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
একটু বিরতির পর আবার বাড়ছে ভোজ্যতেলের দাম। রমজান মাস শুরুর পর থেকে গত এক সপ্তাহে প্রতি লিটারে বেড়েছে ৫ টাকা। খোলা সয়াবিন তেল বেড়েছে কেজিতে ৮ থেকে ১০ টাকা।
ভোজ্যতেলের দাম কমাতে বিভিন্ন পর্যায়ে ভ্যাট কমিয়েছে সরকার। এরপর নির্ধারণ করা হয় নতুন দর। তারপরও বাজারে বেশি দামে বিক্রি করছে ব্যবসায়ীরা।
মুদি দোকানীরা জানান সয়াবিন তেলের দামটা একটু বাড়তির দিকে। রোজার এক দুই দিন আগে থেকে বোতলজাত সয়াবিন তেল বিক্রি করেছি ১৬৫ টাকা দরে। মাঝে ১৬০ টাকায় নেমেছিল। গত দুই তিন ধরে আবার দাম বেড়েছে। এখন আবার ১৬৫ থেকে ১৭০ টাকায় বিক্রি করছি। দুই লিটার ৩২৮ ছিল, এখন ৩৩০ টাকা আর পাঁচ লিটার বিক্রি করেছিলাম ৭৭০ টাকায়। এখন আবার ৭৮০ বিক্রি করতে হচ্ছে।
সবচেয়ে বেশি বেড়েছে খোলা সয়াবিনের দাম। কেজিতে ৮ থেকে ১০ টাকা বেড়েছে। আজকে ভালো মানের খোলা সয়াবিন তেল বিক্রি করছি ১৬৫ টাকায়। এটা গত সপ্তাহে ১৫৬ থেকে ১৫৭ টাকা ছিল।
কেন দাম বাড়ল জানতে চাইলে এই মুদি ব্যবসায়ী জানান, এটাতো কোম্পানির লোক বলতে পারবে। আমরা তাদের জিজ্ঞাসা করলে বলে, দাম বাড়তে পারে। মাল সাপ্লাই কম। আমরা ১০টা বোতল অর্ডার দিলে ৫টা দিচ্ছে। বলে দুই একদিন পর দিচ্ছি। এমন সব কথা বলে ডিলাররা মাল দিতে গড়িমসি করছে।
এদিকে লাগামহীন ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে গত মাসে কাঁচামাল আমদানি পর্যায়ে মাত্র ৫ শতাংশ বহাল রেখে ভোজ্যতেলের আমদানি, পরিশোধন ও ভোক্তাপর্যায়ে বিক্রিতে থাকা সব ধরনের ভ্যাট তুলে নেয় সরকার। এতদিন ভোজ্যতেলের ওপর তিন স্তরে ৩৫ শতাংশ ভ্যাট ধার্য ছিল।
পরে গত ২০ মার্চ বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করে লিটারে সয়াবিন তেলের দাম ৮ টাকা কমিয়ে নতুন দামের ঘোষণা করে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।
ওই ঘোষণা অনুযায়ী, প্রতি লিটার খোলা সয়াবিন তেল প্র‌তি‌লিটার ১৩৬ টাকা, যা আগে ছিল ১৪৩ টাকা, বোতলজাত সয়াবিন তেল ১৬০ টাকা, আগে ছিল ১৬৮ টাকা। এ ছাড়া পাঁচ লিটারের এক বোতল তেল ৭৬০ টাকায়, আগে যার দাম ছিল ৭৯৫ টাকা।
এদিকে সরকার দাম কমালেও ব্যবসায়ীরা কৌশলে বাড়িয়ে দিচ্ছে। সরকারি বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্যেও এর প্রমাণ মিলেছে। রাজধানীর শাহজাহানপুর, মালিবাগ, কারওয়ান বাজার, বাদামতলী, সূত্রাপুর, শ্যামপুর, কচুক্ষেত, মৌলভীবাজার, মহাখালী, উত্তরা আজমপুর বাজার, রামপুরা ও মিরপুর ১ নাম্বার বাজার থেকে তথ্য সংগ্রহ করে প্রতিবেদন প্রকাশ করেছে সরকারি এ সংস্থাটি।
টিসিবি তথ্য অনুযায়ী, ৯ এপ্রিল ঢাকার বাজারে খুচরা এক লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৬৮ টাকা। এক সপ্তহ আগে ছিল ১৬৫ টাকা। খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৫৮ টাকা তাদের তথ্য এক সপ্তাহ আগে ছিল ১৫৪ টাকা। এছাড়া প্রতি লিটার পামওয়েলের (লুজ) দাম ১৪৬ টাকা; যা আগের সপ্তাহে ছিল ১৪৩ টাকা।
এদিকে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত সয়াবিনের দাম বেড়েছে- এমন অজুহাতে দেশের বাজারে সয়াবিন তেলের দাম আরও বাড়াতে চান আমদানিকারক ও উৎপাদনকারীরা। গত বুধবার (৬ এপ্রিল) ভোজ্যতেলের বাজার নিয়ন্ত্রণে আমদানিকারক ও মিল মালিকদের সঙ্গে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের বৈঠকে এ দাবি করেন তারা। এ সময় মিল মালিকরা সয়াবিন তেলের দাম সমন্বয়ের (বাড়ানো) অনুরোধ জানান। বৈঠকে সিটি, মেঘনা, এস আলম, বসুন্ধরা ও টি কে গ্রুপের প্রতিনিধিরা অংশ নেন। তারা আন্তর্জাতিক বাজারের সঙ্গে ভোজ্যতেলের বাজার সমন্বয় করতে বাণিজ্য মন্ত্রণালয়কে অনুরোধ জানান। দ্রুত সময়ে সমন্বয় না হলে বাজারে আবারও সমস্যা তৈরি হবে বলে জানান তারা।
তবে অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়, ঈদের পর মে মাসে এ দাম সমন্বয় নিয়ে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে বাজারে ভোজ্যতেলের দাম বাড়ানোর সুযোগ নেই বলে সাফ জানিয়ে দেয় অধিদপ্তর। কিন্তু তারপরও বাজারে বাড়ছে ভোজ্যতেলের দাম।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net