August 26, 2026, 8:20 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি

নভেম্বর-ডিসেম্বরে পাকিস্তান ও ইংল্যান্ড সফর করবে নিউজিল্যান্ড

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
শুক্রবার সে দেশের ক্রিকেটের সূচি প্রকাশ করেছে পিসিবি। গত মৌসুমে শেষ মুহূর্তে সফর বাতিল করা ইংল্যান্ড ও নিউ জিল্যান্ড এই বছরের নভেম্বর থেকে জানুয়ারির মধ্যে পাকিস্তানে ফিরছে।
২০২২-২৩ হোম মৌসুমে পাকিস্তানের পুরুষ দল সাতটি আইসিসি বিশ্ব চ্যাম্পিয়নশিপ টেস্ট ম্যাচ খেলবে। শ্রীলঙ্কা ও নিউ জিল্যান্ডের বিপক্ষে দুটি করে এবং ইংল্যান্ডের সঙ্গে তিনটি। আর ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নিউ জিল্যান্ডের বিপক্ষে তিনটি করে মোট ১২টি বিশ্বকাপ সুপার লিগ ম্যাচে খেলবে পাকিস্তান।
তাদের হোম মৌসুম শুরু হবে জুনে রাওয়ালপিন্ডিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে। সাত টি-টোয়েন্টি খেলতে সেপ্টেম্বর-অক্টোবরে পাকিস্তান যাবে ইংল্যান্ড। পরে তিনটি টেস্ট খেলতে ফিরবে নভেম্বরে। ডিসেম্বর জানুয়ারিতে নিউ জিল্যান্ড পাকিস্তানে খেলবে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে। আর পরের এপ্রিলে কিউইদের তারা ফের স্বাগত জানাবে পাঁচটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে।
সংক্ষিপ্ত সংস্করণে পাকিস্তান আগামী আগস্ট-সেপ্টেম্বরে অংশ নিবে এশিয়া কাপ দিয়ে। এছাড়া অক্টোবর-নভেম্বরে তারা টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে অস্ট্রেলিয়া।
গত বছর তিন ওয়ানডের সিরিজ শুরুর ঘণ্টাখানেক আগে নিউ জিল্যান্ড দল নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান ত্যাগ করে। সপ্তাহখানেক পর ইংল্যান্ডও তাদের আসন্ন পাকিস্তান সফর বাতিল করে দেয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net