October 16, 2026, 1:52 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’

মিরপুরে স্মাইল ইন লাইফের উদ্যোগে টিউবওয়েল উদ্বোধন ও ইফতার

দৈনিক কুষ্টিয়া অনল্ইান/
কুষ্টিয়ার মিরপুরে সামজিক সংগঠন স্মাইল ইন লাইফ’র র উদ্যোগে বিশুদ্ধ পানির টিউবয়েল উদ্বোধন ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে অনুষ্ঠানের শুরুতে মিরপুর উপজেলার চুনিয়াপাড়া গ্রামে ২ টি বিশুদ্ধ পানির টিউবয়েল উদ্বোধন করা হয়। এরপর নওপাড়া বাজারে স্মাইল ইন লাইফ সংগঠনের কার্যালয়ে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিশুদ্ধ পানির টিউবয়েল উদ্বোধন ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ ইসলামি বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ড. মাহবুবুল আরেফিন।


স্মাইল ইন লাইফের সভাপতি মো: বাপ্পীর সভাপতিত্বে এসময় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, সম্মিলিত সামাজিক জোট এর চেয়ারম্যান, বিশিষ্ট লেখক ও গবেষক ড. আমানুর আমান। আরো বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক জোটের সিনিয়র সংগঠক, দৈনিক কুষ্টিয়া পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এস.এম. শামীম রানা,  জোটের সমন্বয়ক ও দৈনিক কুষ্টিয়ার সহ-সম্পাদক  এ্যাড. মুহায়মিনুল পলল, ইয়ুথ ডেভেলপমেন্ট ফোরামের সভাপতি আশিকুল চপল, মিরপুর পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুর রহমান নাজিম, স্মাইল ইন লাইফের সাংগঠনিক সম্পাদক শিশির, দৈনিক দেশের বাণীর ভারপ্রাপ্ত সম্পাদক এস এম জামাল, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেদ উপ বিঙ্গান ও প্রযুক্তি সম্পাদক তুহিন খান, সাবেক ছাত্ররীগ নেতা শিমুল বিশ্বাস প্রমুখ।
বক্তারা বলেন, অসহায় মানুষদের স্বপ্ন পূরণের জন্য এবং কুষ্টিয়া জেলাসহ মিরপুরের প্রান্তিক জনোগোষ্ঠির জন্য কাজ করছে স্মাইল ইন লাইফ। সংগঠনটি নিয়ে নিরলসভাবে কাজে করে যাচ্ছেন মো: বাপ্পী।
আগ্রহী শিক্ষার্থীরাও সমাজসেবায় নিজেকে যুক্ত করছেন এই সংগঠনের মাধ্যমে। সংগঠনটি তার কাজের মাধ্যমে সমাজে একটি ইতিবাচক পরিবর্তনের ধারা আনতে চান সবসময়।
বক্তারা আরও বলেন, এই সংগঠনটির মানবিক উন্নয়নমূলক কার্যক্রমের মধ্যে রয়েছে অসহায় নারী ও সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে কাজ করা, শিশুদের শিক্ষাদানের পাশাপাশি নতুন পোশাক উপহার দেওয়া, শীতবস্ত্র বিতরণ, ঈদ সামগ্রী বিতরণ, গৃহহীনদের ঘর উপহার দেওয়া, সাধারণ মানুষের তৃষ্ণা মেটাতে বিভিন্ন মাঠ, মসজিদ-মন্দির, মাদরাসা, রাস্তার মোড়ে ও কবরস্থান নলকূপ স্থাপন ইত্যাদি।
সব মিলিয়ে সামাজিক সংগঠনটি চেষ্টা করে যাচ্ছে তৃণমূল পর্যায়ে সুবিধাবঞ্চিত মানুষের জীবনে আমূল পরিবর্তন আনতে। ‌আমরা বিশ্বাস করি এই “স্মাইল ইন লাইফ” একসম সারাদেশের মানুষের হাসি ফোঁটাবে।
এসময় স্মাইল ইন লাইফের সদস্যরাসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সুধীজনরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net