October 16, 2026, 1:06 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’

কুষ্টিয়ায় গৃহবধূর আগুনে পোড়া রহস্যজনক মৃত্যু

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার হাউজিং ডি বøকের সিআইডি কার্যালয়ের কাছের একটি বাসা থেকে শেফালী বিশ্বাস (৫৫) নামে এক গৃহবধূর আগুনে পোড়া ও গলায় ফাঁস দেয়া লাশ াুদ্ধার করেছে পুলিশ। মৃত্যু নিয়ে অসংখ্য প্রশ্ন দেখা দিয়েছে।
নিহতের নাম শেফালী বিশ্বাস (৫৫)। তিনি তার স্বামী আনন্দ কুমার বিশ্বাসের সঙ্গে ২৭৫ নং বিল্ডিংয়ের দোতলায় ভাড়া থাকতেন।
সোমবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্বামী আনন্দ কুমার বিশ্বাস বলেন, ঘটনার সময় আমি ভাড়া বাড়ির ফ্ল্যাটের কাজ দেখার জন্য চারতলায় ছিলাম। খবর পেয়ে নিচে এসে দেখি গলায় শাড়ি পেঁচানো গায়ে আগুন লাগা অবস্থায় শেফালী পড়ে আছে। পরে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শেফালীর ভাই দিপক কুমার বিশ্বাস জানান, তার বোনকে হত্যার পাশাপাশি বাসা থেকে কিছু নগদ টাকা এবং স্বর্ণালংকার চুরি হয়েছে। এতে বাধা দেওয়ায় হয়তো তাকে এভাবে হত্যা করা হতে পারে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছাব্বিরুল ইসলাম জানান, কুষ্টিয়ার হাউজিং ডি ব্লকের ভাড়া বাসা থেকে শেফালী বিশ্বাস নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা ময়না তদন্তের রিপোর্ট ছাড়া সঠিকভাবে বলা যাচ্ছে না। ময়না তদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net