October 16, 2026, 1:04 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’

মেয়র আনোয়ার আলীর সাথে কুষ্টিয়া নাগরিক কমিটির সৌজন্য সাক্ষাত

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়া পৌরসভায় মেয়র আনোয়ার আলীর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন কুষ্টিয়ার শত নাগরিকের প্লাটফরম কুষ্টিয়া নাগরিক কমিটি।
আজ বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুর ১২টায় নাগরিক কমিটির কার্যনির্বাহী পর্ষদের একটি প্রতিনিধিদল মেয়রের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাতে মিলিত হন। নাগরিক কমিটির সভাপতি প্রফেসর ডা. এস এম মুস্তানজিদ ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. সেলিম তোহান নেতৃত্বে এ প্রতিনিধিদলে ছিলেন নাগরিক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল ওয়াসে, নির্বাহী পর্ষদ সদস্য আব্দুল খালেক, প্রফেসর ড. সরওয়ার মুর্শেদ, শাহনেওয়াজ আনসারী মনজু, এ্যাডভোকেট মীর সানওয়ার হোসেন, বিশ্বজিত সাহা সনটু , আসমা আহম্মেদ মিরু ও ড. আমানুর আমান।
নাগরিক কমিটির পক্ষ থেকে মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় তাদের মধ্যে পৌরসভার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়।
নাগরিক কমিটির নেতৃবৃন্দ সর্বজন গ্রহনযোগ্য প্রবীণ রাজনীতিবিদ আনোয়ার আলীর নেতৃত্বে একটি সুন্দর পৌরসভা ও এই ছোট পৌর শহরে সুন্দর নাগরিক জীবন গড়ে তুলতে পদক্ষেপ গ্রহনের আহবান জানান। তারা বলেন দ্রুত বর্ধনশীল এ পৌরসভার সকল উন্নয়নে নাগরিক কমিটি তাদের সাধ্যমতো ও শ্রেণীমতো সহযোগীতা অব্যাহত রাখবে।
মেয়র আনোয়ার আলী নাগরিক কমিটিকে তার পক্ষ থেকে ধন্যবাদ জানান।

তিনি বলেন কুষ্টিয়া নাগরিক কমিটি শহরের যোগ্য ব্যাক্তিদের নিয়ে গঠিত হয়েছে। তিনি এই কমিটির মাধ্যেমে কুষ্টিয়ার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও অন্যান্য সকল উন্নয়ন তরান্বিত হবে বলে মনে করেন।

তিনি নাগরিক কমিটির বিভিন্ন কর্মকান্ডে তার সহায়তা থাকবে বলে জানান।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net