April 29, 2026, 11:23 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সামনে ঈদ, বাড়ছে শঙ্কা, সংকট তৈরি হওয়ার পর ব্যবস্থা নেয়ার প্রবণতায় বিশৃঙ্খল সয়াবিন তেলের বাজার রুপপুর/একটি নতুন যুগের অপেক্ষায় বাংলাদেশ কুষ্টিয়ায় একতা হাসপাতালে অস্ত্রোপচারের সময় শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং উদ্বোধন আজ, পরমাণু বিদ্যুতের যুগে বাংলাদেশ যশোরে প্রধানমন্ত্রী/নারীদের এলপিজি কার্ড দেওয়ার ঘোষণা, উলশীতে ‘জিয়া খাল’ পুনঃখনন উদ্বোধন হাইকোর্টে ৭ সপ্তাহের আগাম জামিন পেয়েছেন আমির হামজা হাইকোর্টে আগাম জামিন চেয়েছেন আমির হামজা, আজ শুনানী হতে পারে ভোমরা স্থলবন্দর দিয়ে মসুর ডাল আমদানি ৭৫% কমলেও বাজার স্থিতিশীল কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৩৭ টাকার মাদক ও চোরাচালান পণ্য উদ্ধার কুষ্টিয়ায় ইকোর চক্ষু ক্যাম্পে শতাধিক রোগীর ফ্রি চিকিৎসা ও ওষুধ প্রদান

দুটি ফেরি বিকল/পাটুরিয়ায় ৭ শতাধিক যানবাহনের দীর্ঘ লাইন

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
যানবাহনের চাপ বেড়েছে পাটুরিয়া ফেরিঘাটে। আজ শুক্রবার ভোর থেকেই অতিরিক্ত যানবাহনের চাপে পাটুরিয়াঘাটে দীর্ঘ লাইন পড়ে গেছে। বাস, প্রাইভেটকার, মাইক্রোবাস মিলে দুই শতাধিক গাড়ি এবং আরো ৫০০ পণ্যবোঝাই ট্রাক পারের অপেক্ষায় রয়েছে। তারপরও আবার দুটি ফেরি বিকল হয়েছে।
ফেরিঘাট কর্তৃপক্ষ জানায়, শুক্রবার এমনিতেই যানবাহনের চাপ বেশী থাকে। তার ওপর ঈদযাত্রার যানবাহনও আসছে। বেশী আসছে প্রাইভেটকার,মাইক্রোবাসসহ ব্যক্তিগত গাড়ি । যাত্রীবাহী যানবাহনের পাশাপাশি পণ্যবাহী ট্রাক পারাপার করায় ঘাটে পারের অপেক্ষায় রয়েছে শতাধিক বাস, দুই শতাধিক ব্যক্তিগত ছোট গাড়ি ও ৫শ’পণ্যবাহী ট্রাক।
যাত্রীবাহী বাস ও ট্রাক চালকরা জানান, এখনো ঈদের ১০দিন বাকি রয়েছে। এখনই ঘাটে এসে আটকে থাকতে হচ্ছে। ঈদের সময় আরো ভোগান্তি বাড়বে। পণ্যবাহী ট্রাক পারাপার বেশী করায় যাত্রীবাহী যানবাহনকে বেশী সময় ধরে আটকে থাকতে হচ্ছে বলে অভিযোগ বাস চালকদের।
তবে ট্রাক চালকরা বলেন, তাদের দুই থেকে তিন দিন পর্যন্ত ঘাটে আটকে থাকতে হয়। আর ঈদের সময়তো ট্রাক পারাপার বন্ধ থাকবে। এখন পার না হতে পারলে পরে আর পার হওয়া সম্ভব হবে না।
বিআইডব্লিউটিসি আরিচা সেক্টরের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শাহ নেওয়াজ বলেন, এই নৌরুটে চলাচলকরা ১৯টি ফেরির মধ্যে বনলতা ও রজনীগন্ধা নামের দুইটি ফেরি বিকল হয়ে পড়েছে। বাকী ১৭টি ফেরি দিয়ে পারাপার করা হচ্ছে। ৫শ’ওপরে ট্রাক পারের অপেক্ষায় রয়েছে। ঈদের তিনদিন আগ থেকে সাধারণ পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ থাকবে, তাই এখনই সেগুলো পারাপার করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net