August 28, 2026, 12:13 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
অবৈধ বালু উত্তোলন ঠেকাতে কুষ্টিয়ায় পদ্মাপাড়ে প্রশাসনের লাল পতাকা নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা-ভূমিধস: নিহত ১৭৭, নিখোঁজ ১,৩৮৪ মেহেরপুরে গভীর রাতে ঘরে ঢুকে যুবতীর কব্জি কেটে নিল যুবক আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের

সৌদিতে শৌচাগারে মধ্যে খাবার হোটেল !

দৈনিক কুষ্টিয়া অনলইন/
সৌদি আরবের বন্দরনগরী জেদ্দায় একটি ভবনের সৌচাগারে প্রায় ৩০ বছর ধরে একটি হোটেল পরিচালিত হয়ে আসছিল। সেখানে সিঙাড়া-সমুচার মতো জলখাবার যেমন তৈরি হচ্ছিল, তেমনি ছিল ভাত-বিরিয়ানির মতো খাবারও। সৌদি দৈনিক পত্রিকা ওকাজের বরাত দিয়ে এক প্রতিবেদনে আমিরাতের দৈনিক গালফ নিউজ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রেস্তোরাঁয় অভিযান চালান পৌরসভার কর্মকর্তা-কর্মীরা। সে সময় তারা দেখতে পান, রান্নাঘরের পাশাপাশি টয়লেটেও বিভিন্ন খাবার প্রস্তুত করা হচ্ছে।
পরে রেস্তোঁরা বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন।
খাবার প্রস্তুতের জন্য রেস্তোরাঁটি যেসব লাল মাংস (গরু, খাসি, ভেড়া), মুরগির মাংস ও পনির ব্যবহারের জন্য রেখেছিল, সেগুলোও জব্দ করা হয়। পরে পরীক্ষা করে দেখা যায়, এসব উপাদানের সবই মেয়াদোত্তীর্ণ। এমনকি মেয়াদোত্তীর্ণ হওয়ার পর দু’বছর পেরিয়ে গেছে, এমন উপাদানও পাওয়া গেছে।
রেস্তোরাঁয় যেসব কর্মী কাজ করতেন, তাদের কারোরই স্বাস্থ্য কার্ড ছিল না। সৌদি আরবের আইন অনুযায়ী, যারা দেশটিতে স্থায়ীভাবে থাকেন, তাদের সবার জন্য স্বাস্থ্যকার্ড করা বাধ্যতামূলক।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net