March 3, 2026, 3:10 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
১০ মার্চ থেকে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ/পাইলট প্রকল্পে অন্তর্ভুক্ত রাজবাড়ীর পাংশা উপজেলা গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ আদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল রোজার কারনে এ বছর সংক্ষিপ্ত লালন স্মরণোৎসব তেহরানে ধারাবাহিক বিস্ফোরণ, ১ মাস অভিযান অব্যাহত রাখার ঘোষণা যুক্তরাষ্ট্রের লাখ টাকার ল্যাপটপ দাবি/ কুষ্টিয়ার খোকসা ওসির বিরুদ্ধে অভিযোগ, হুমকিতে ব্যবসায়ী খামেনি নিহত, ‘সবচেয়ে ধ্বংসাত্মক হামলার’ ঘোষণা আইআরজিসির, সরকার বদল পর্যন্ত হামলা চলবে : ট্রাম্প বড় যুদ্ধের শঙ্কা, ইরানর পাল্টা হামলা শুরু ঈশ্বরদীতে দাদির ও নাতনির বিবস্ত্র মরদেহ উদ্ধার নিলুফার রহমান এ্যানীর দাফনের সময়সূচি ভূমিকম্পে কেঁপে উঠল দেশ, উৎপত্তিস্থল সাতক্ষিরা সীমান্তবর্তী এলাকা

আজ থেকে রাত ৮টার পর দোকান-মার্কেট বন্ধ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
আজ সোমবার (২০ জুন) থেকে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে রাত ৮টার পর সারাদেশে দোকান, বিপণিবিতান, মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে এক বৈঠকে রোববার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে এ সময়ে সিনেমা হল, বিড়ি-সিগারেটের দোকান, কাঁচাবাজার, ওষুধের দোকানসহ বেশ কিছু প্রতিষ্ঠান খোলা রাখা যাবে।
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, এমপ্লয়ার্স ফেডারেশন, এফবিসিসিআই, এমসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ, বাংলাদেশ দোকান মালিক সমিতি, ঢাকা চেম্বারসহ বিভিন্ন ব্যবসায়ী মালিক সংগঠন এবং শ্রমিক সংগঠনের প্রতিনিধি এবং বাণিজ্য, বিদ্যুৎ, শিল্প মন্ত্রণালয়ের প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন।
রোববারের বৈঠক শেষে প্রতিমন্ত্রী বলেন, বৈঠকে বসে আমরা সবাই ঐকমত্য পোষণ করেছি, প্রধানমন্ত্রী যে অনুশাসন, নির্দেশনা দিয়েছেন, এটা আমাদের আইনেও আছে। এটার প্রতিপালন আগামীকাল থেকেই শুরু হবে।
তিনি বলেন, উনারা (ব্যবসায়ী প্রতিনিধি) একটা দাবির কথা বলেছেন। আগামী ১০ জুলাই কোরবানি ঈদ, এ জন্য ১ জুলাই থেকে ১০ জুলাই রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জানিয়েছেন। এই প্রস্তাব আমরা সামারি আকারে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়ে দেবো।
আইন অনুযায়ী কোন কোন প্রতিষ্ঠান এই নির্দেশনার বাইরে থাকবে তা তুলে ধরেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহী।

কী কী রাত আটটার পর খোলা রাখা যাবে
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সচিব এহছানে এলাহী বলেন নিম্নলিখিত দোকান বা প্রতিষ্ঠান ছাড়া সব কিছু কাল থেকে রাত আটটার পর বন্ধ থাকবে।
১। ডাক, জেটি, বিমানবন্দর, পরিবহন সার্ভিস, টার্মিনাল ও অফিস
২। তরিতরকারি, মাংস, মাছ, দুগ্ধজাতীয় সামগ্রী, রুটি, পেস্ট্রি, মিষ্টি এবং ফুল বিক্রির দোকান
৩। ঔষধ, অপারেশন সামগ্রী, সরঞ্জাম, ব্যান্ডেজ ও চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনীয় সামগ্রী বিক্রির দোকান
৪। দাফন ও অন্ত্যষ্টেক্রিয়া সম্পাদনের জন্য প্রয়োজনীয় সামগ্রী বিক্রির দোকান
৫। তামাক, সিগারেট, পান-বিড়ি, খবরের কাগজ, সাময়িকী বিক্রির দোকান ও দোকানের বসিয়া খাবারের জন্য যেসকল দোকান
৬। পেট্রোল পাম্প ও কারখানা নয় এমন মোটরগাড়ী সার্ভিসিংয়ের দোকান, সেলুন
৭। পয়নিষ্কাশন ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, পানি, বিদ্যুত ও গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান
৮। ক্লাব, হোটেল, রেস্তোরা ও সিনেমা হল

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net