August 9, 2026, 8:21 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
বরেন্দ্র অঞ্চলে বরাদ্দ বাড়লেও মিলছে না সার, ডিলারের দোকানে সংকট—খুচরা বাজারে বাড়তি দাম গাংনীতে মাটি খুঁড়তেই মিলল ১০ ল্যান্ডমাইন, ৫ টুলবক্স; এলাকায় চাঞ্চল্য গাংনী সীমান্তে নারী-পুরুষসহ ৫ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির প্রতিরোধে ব্যর্থ ইবির জুলাই-৩৬ হলে রুমমেটদের গোপন ছবি প্রেমিকের কাছে পাঠানোর অভিযোগ, ক্ষোভ ও আতঙ্ক শিক্ষার্থীদের র‍্যাব বিলুপ্ত হয়ে এসআরবি, থাকছে নাগরিক অভিযোগের নতুন ব্যবস্থা খোকসায় বিএনপি নেতা নাফিজ আহমেদ রাজুর ওপর সশস্ত্র হামলা, গুরুতর আহত সাঈদীর ছবিতে জুতা নিক্ষেপকারীরা ‘জারজ সন্তান’: আমির হামজা ইসলামী বিশ্ববিদ্যালয়র ৪৪ শিক্ষককে ঘিরে দেশব্যাপী গোপন তৎপরতার অভিযোগ/ তদন্তে গঠিত হলো উচ্চপর্যায়ের কমিটি মাত্র ৯১ টন ভারতীয় মরিচেই ভেঙে পড়ল বাজার/৪০০ টাকা কেজি দাম কে ধরে রেখেছিল? জুলাই আন্দোলন ছিল সম্মিলিত, লক্ষ্য হওয়া উচিত ঐক্য ও রাষ্ট্রগঠন

পানি বৃদ্ধি ও ফেরির ধীর গতি/রাত থেকে দৌলতদিয়া ঘাটে যানজট

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বৃহস্পতিবার রাত থেকে দৌলতদিয়া ঘাটে যানজট দেখা দিয়েছে। আটকে গেছে প্রায় কয়েকশ যানবাহন। শুক্রবার সকাল ১০টা নাগাদ প্রায় ৫ কিলোমিটার যানজট প্রত্যক্ষ করা গেগেছ। আটকে থাকা এসব যানবাহনের মধ্যে রয়েছে অর্ধশতাধিক যাত্রীবাহী বাস ও পাঁচ শতাধিক পণ্যবাহী ট্রাক।
ঘাট কতৃপক্ষ বলছে পদ্মার পানিবৃদ্ধির কারণে এমনটি হয়েছে। অন্যদিকে নদীতে ¯্রােতের তুলনায় ফেরির গতি কম থাকার কারনেও পারাপারে রয়েছে যথেষ্ট ধীরগতি বলে বলা হচ্ছে।
শুক্রবার (২৪ জুন) সকাল সাড়ে ৯টায় ফেরিঘাটের দৌলতদিয়া পয়েন্টে সরেজমিনে দেখা যায়, পদ্মায় তীব্র স্রোত বইছে। স্রোতের কারনে ঘাটে ফেরি ভিড়তে অনেক সময় নিচ্ছে। ফলে লোড-আনলোডে সময় লাগছে বেশী। ঈদের এই আগ মুর্হুতে এই রুটে যানবাহনের সংখ্যাও বেড়েছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান জানান অপচনশীল পণ্যবাহী ট্রাকগুলোকে আটকে রাখা হয়েছে। যাত্রীবাহি বাস, ছোট গাড়ি ও পচনশীল পণ্যবাহী যানগুলোকে দ্রæত পারপারারের ব্যভস্থা করা হয়েছে। বেলা ১২টার মধ্যেই পরিরিস্থিতি স্বাভাবিক হবার দাবি এই কর্মকর্তার।
ওদিকে ঘাটে আটকে গিয়ে দুর্ভোগ চরমে উঠেছে ট্রাক চালকদের। সঠিক সময়ে পণ্য পৌঁছাতে না পারায় ব্যবসায় ক্ষতির কথা বলছেন তারা।
কুষ্টিয়া থেকে ট্রাকচালক হারুনুর রশীদ আসকারী গাজীপুরে যেতে ঘাটে এসে আটকে যান বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে। শুক্রবার আজ ১২টায় পণ্য ডেলিভারি দিয়ে সন্ধ্যার মধ্যে ফেরার কথা ছিল কুষ্টিয়ায়। সেখান তার চাউলের একটি ট্রিক বুক করা রয়েছে যাবেন বগুরা। তিনি জানান তার গাজিপুরে পৌঁছানোয়ই অনিশ্চিত।
ঘাট কতৃপক্ষ জানান বর্তমানে এ নৌপথে ছোট-বড় ১৮টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। তবে ফেরিগুলোর দুর্বলতার কথা তারা স্বীকার করছেন।
ঘাট ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান জানান স্রোত তীব্র হলে ফেরির গতি কমে যায়। ফেগিুলোর বয়স প্রায় ৩০ থেকে ৪০ বছরের।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net