October 16, 2026, 10:47 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’

প্রতিমা বিসর্জনের সময় কুষ্টিয়ায় গড়াই নদীতে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু

দৈনিক কুষ্টিয়া অনলাইন/

কুষ্টিয়ায় প্রতিমা বিসর্জনের সময় প্রতিবেশী যুবককে বাঁচাতে গিয়ে গড়াই নদীতে ডুবে দীপ্ত বাগচী (১৯) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ জুলাই) দুপুর ১টার দিকে শহরের মিলপাড়া তাজলক্ষ্মী ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
দীপ্ত বাগচী শহরের মিলপাড়া দোস্ত মোহম্মদ লেন এলাকার অরুণ বাগচী বাপ্পির ছেলে। তিনি কুমারখালী সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
স্থানীয়রা জানান, প্রতি বছরই মিলপাড়া সার্বজনীন পূজা মন্দিরে থাকা দুর্গা ঠাকুর তাজলক্ষ্মী ঘাট শ্মশান সংলগ্ন গড়াই নদীতে প্রতিমা বিসর্জন করা হয়। এবারও প্রতিমা বিসর্জনে এলাকার কয়েকজন যুবক অংশ নেয়। এসময় তাদের মধ্যে থাকা অরিত্র নামে এক যুবক পানিতে ডুবে যাচ্ছিলেন। তাকে বাঁচাতে গিয়ে দীপ্ত বাগচী নদীতে ডুবে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আশরাফুল ইসলাম জানান, দীপ্ত বাগচী নামের ওই কলেজছাত্রকে হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net