March 25, 2026, 4:28 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া বিজিবির অভিযানে সীমান্ত থেকে সোয়া ৬ কোটি টাকার এলএসডি ও মাদক জব্দ যশোরে গাছের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কুষ্টিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭—এলাকায় উত্তেজনা কুষ্টিয়ায় ৩১ তেল পাম্প বন্ধ, মজুদ শেষ—কালোবাজারে বাড়তি দামে বিক্রি কঠিন চাপে পেট্রল পাম্প—বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা, বিভিন্ন জেলায় সরবরাহ সংকট চুয়াডাঙ্গায় সংঘর্ষে আহত যুবকের মৃত্যু কুষ্টিয়া মেডিকেলে, নাতির মৃত্যুর খবরে দাদারও প্রাণ গেল জাতীয় নির্বাচন/কুষ্টিয়ার ১টিসহ ৪১ প্রার্থীর ভোটের ফল চ্যালেঞ্জ, আইনি যুদ্ধে উত্তপ্ত রাজনীতির পিছনপর্দা একাত্তরের গণহত্যার স্বীকৃতি/ মার্কিন কংগ্রেসে প্রস্তাব, নতুন করে আন্তর্জাতিক আলোচনায় বাংলাদেশ কুষ্টিয়ায় ঈদের নামাজ “মসজিদ না ঈদগাহে”—বির্তকে সংঘর্ষ, নারীসহ আহত ১৩ আনিস আলমগীরসহ তিন জ্যেষ্ঠ সাংবাদিককে ফোনে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা

প্রেস ক্লাবের সামনে গায়ে আগুন নেওয়া কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গাজী আনিসের মৃত্যু

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
জাতীয় প্রেস ক্লাবের সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করা গাজী আনিস শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর সোয়া ছয়টার দিকে মারা গেছেন। কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গাজী আনিসুর রহমান কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের পান্টি বাজার এলাকার মৃত ইব্রাহিম বিশ্বাসের ছেলে।
নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. আইউব হোসেন।
একটি কোম্পানিতে বিনিয়োগকৃত এক কোটি ২৬ লাখ টাকা ফেরত না পাওয়ার হতাশায় গাজী আনিস সোমবার গায়ে আগুন দিয়ে আত্মাহত্যার চেষ্টা করেন। তার শরীরের ৯০ শতাংশ পুড়ে যায়।
গাজী আনিসের পরিবার জানান হেনোলাক্স কোম্পানির কাছে তিনি এক কোটি ২৬ লাখ টাকা পেতেন। এ নিয়ে কয়েকবার সংবাদ সম্মেলনও করেন। টাকা ফিরে না পাওয়ার হতাশায় তিনি এটা করেছেন। এছাড়া বর্তমানে তিনি আর্থিক সংকটে ভুগছিলেন।
আনিসের ভাইগাজী নজরুল ইসলাম জানান তার ভাই হেনোলাক্স কোম্পানির কাছে এক কোটি ২৬ লাখ টাকা পেতেন। দীর্ঘদিন ধরে টাকা ফিরে পাওয়ার চেষ্টা করছিলেন।
গত ২৯ মে গাজী আনিস প্রেস ক্লাবে এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন। তিনি জানান, ২০১৬ সালে হেনোলাক্স গ্রুপের কর্ণধার মো. নুরুল আমিন ও তার স্ত্রী ফাতেমা আমিনের সঙ্গে তার পরিচয় হয়। সেই সূত্রেই ২০১৮ সালে কলকাতা হোটেল বালাজিতে একইসঙ্গে অবস্থানকালে ঐ দম্পতি তাকে হেনোলাক্স গ্রুপে বিনিয়োগের এবং যথেষ্ট লাভবান হওয়ার সুযোগ আছে বলে জানান। আনিস প্রাথমিকভাবে এক কোটি টাকা বিনিয়োগ করেন। পরে আরও ২৬ লাখ টাকা বিনিয়োগ করি (অধিকাংশ টাকা ঋণ হিসেবে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছ থেকে নেয়া)।
তিনি বলেন, বিনিয়োগ করার সময় পরস্পরের প্রতি সম্মান এবং বিশ্বাসের কারণে এবং তাদের অনুরোধে চূড়ান্ত রেজিস্ট্রি চুক্তি করা হয়নি, তবে প্রাথমিক চুক্তি করা হয়েছে। বিনিয়োগ পরবর্তী চূড়ান্ত রেজিস্ট্রি চুক্তিপত্র সম্পাদন করার জন্য বারবার অনুরোধ করলেও তারা গড়িমসি করতে থাকেন। এক পর্যায়ে তারা প্রতিমাসে যে লভ্যাংশ প্রদান করতেন সেটাও বন্ধ করে দেন এবং কয়েকবার তাদের লোকজন দ্বারা আমাকে হেনস্তা ব্ল্যাকমেইল করেন এবং করার চেষ্টা করেন। বর্তমানে লভ্যাংশসহ তার ন্যায্য পাওনা তিন কোটি টাকার বেশি। এ বিষয়ে কুষ্টিয়া আদালতে ঐ দম্পতিকে আসামি করে দুটি মামলা দায়ের করেন, যা বিচারাধীন।
নিহতের স্বজনরা জানান, আনিস কুষ্টিয়া শহরের মজমপুর এলাকার পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের পাশে বসবাস করতেন। তিনি পানি-গাড়িসহ বিভিন্ন ধরনের ব্যবসা করতেন। মাঝে মধ্যে ঢাকায় যেতেন, সেখানে হোটেলে থাকতেন। তার তিন কন্যাসন্তান রয়েছে। তারা মায়ের সাথে যশোরে বসবাস করেন, সেখানের পড়াশোনা করে মেয়েরা।
এ বিষয়ে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ নেতাদের সাথে কথা বলে জানা যায় তারা তেমন কিছুই জানেন না।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মঙ্গলবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net