October 16, 2026, 9:59 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’

গাজী আনিসের মৃত্যু/প্রাথমিক তথ্যের ভিত্তিতেই রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে হেনোলাক্সের মালিককে

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
প্রাথমিক তথ্যের ভিত্তিতেই রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে হেনোলাক্সের মালিককে। পুলিশ কর্মকর্তারা বলছেন গাজী আনিস দীর্ঘদিন ধরে তিনি টাকা পাবেন এমন অভিযোগ করে আসছিলেন।
এদিকে রাতেই গ্রেফতার হেনোলাক্স গ্রুপের (আমিন ম্যানুফ্যাকচারিং কোম্পানি) ব্যবস্থাপনা পরিচালক নুরুল আমিন ও পরিচালক ফাতেমা আমিনকে শাহবাগ থানায় হস্তান্তর করেছে র‌্যাব।
তাদের বিরুদ্ধে করা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। মঙ্গলবার দুপুরে নিহত গাজী আনিসের ভাই নজরুল ইসলাম বাদী হয়ে নুরুল আমিন ও তার স্ত্রীর বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়ের করেন।
নজরুল ইসলাম দৈনিক কুষ্টিয়াকে জানান জিজ্ঞাসাবাদ করলেই সত্য বেরিয়ে আসবে।
সোমবার (৪ জুলাই) দুপুরে জাতীয় প্রেস ক্লাব এলাকায় গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ব্যবসায়ী গাজী আনিস। পরে তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সন্ধ্যায় তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। আজ সকাল সোয়া ছয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
গাজী আনিসের বাড়ি কুষ্টিয়ায়। তিনি ১৯৯৩ সারে জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন। তিনি কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের পান্টি বাজার এলাকার মৃত ইব্রাহিম বিশ্বাসের ছেলে। তিনি একজন কবি।
গত ২৯ মে জাতীয় প্রেস ক্লা‌বে এক সংবাদ সম্মেলনে হেনোলাক্স নামে প্রসাধন সামগ্রীর কোম্পানির কাছে ১ কোটি ২৬ লাখ টাকা পাওয়ার দাবি করেছিলেন গাজী আনিস।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net