October 16, 2026, 9:59 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’

কুষ্টিয়ায় লাইনচ্যুত তেলবাহী ট্রেন উদ্ধার কাজ চলছে

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার মিরপুরে লাইনচ্যুত তেলবাহী ট্রেন উদ্ধার কাজ চলছে। শনিবার (২৩ জুলাই) সকাল পৌনে ৭টার দিকে মিরপুরের হালসা রেলস্টেশনে লুপ লাইনে ট্রেনটি লাইনচ্যুত হয়। এর মধ্যে রয়েছে তেলবাহী ট্রেনের ইঞ্জিন ও দুটি ওয়াগন।
তবে লুপ লাইনে এ দুর্ঘটনা ঘটার কারনে দক্ষিণাঞ্চলের সঙ্গে ঢাকাসহ সারাদেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক রয়েছে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা (এটিও) সাজেদুল ইসলাম জানিয়েছেন সকাল ১০টা থেকে উদ্ধার কাজ শুরু হয়েছে।
সাজেদুল ইসলাম জানান, শনিবার (২৩ জুলাই) খুলনা থেকে তেলবাহী ওয়াগন নিয়ে মালবাহী ঐ ট্রেনটি ঈশ্বরদী আসছিল। আলমডাঙ্গা পার হয়ে ‘হালসা’ স্টেশনের লুপ লাইন অতিক্রম করার সময় যান্ত্রিক ক্রটির কারণে ইঞ্জিন ও দুটি তেলবাহী ওয়াগন লাইলচ্যুত হয়।
পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় পরিবহণ কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেন জানান, লুপ লাইনে দুর্ঘটনাটি ঘটে। তিনি জানান এ রুটে ডাবল লাইন থাকার কারণে প্রধান রেললাইনটি সচল রয়েছে। ফলে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
ঈশ্বরদী লোকোসেড থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন গিয়ে বেলা ১০টা থেকে উদ্ধার কাজ শুরু করেছে।
এদিকে এ ঘটনায় করা তদন্ত কমিটিতে পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেনকে আহ্বায়ক করে পাকশী বিভাগীয় রেলওয়ে প্রকৌশলী-১ বীরবল মন্ডল, পাকশী বিভাগীয় সংকেত-টেলিযোগাযোগ প্রকৌশলী, এম এম রাজীব বিল্লাহ, পাকশী বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) আশীষ কুমার মণ্ডলকে সদস্য করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net