February 28, 2026, 1:05 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
নিলুফার রহমান এ্যানীর দাফনের সময়সূচি ভূমিকম্পে কেঁপে উঠল দেশ, উৎপত্তিস্থল সাতক্ষিরা সীমান্তবর্তী এলাকা কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি সাঈদ, সম্পাদক শাতিল ঝিনাইদহে প্রতিদিন ২১ বিয়ে, ১১ বিচ্ছেদ; তালাকের আবেদন নারীদের বেশি নিলুফার রহমান এ্যানীর ইন্তেকাল ড. ইউনূসের প্রতি প্রশ্ন: মব ভায়োলেন্সের দায় তিনি নেবেন না কেন? ২০ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি: প্রবেশপত্র ডাউনলোডে শেষ মুহূর্তের সতর্কবার্তা ইউনুস শাসনের দেড় বছর পর/আবার চালু ঢাকা–আগরতলা–কলকাতা বাস সার্ভিস রমজানের মনস্তাত্ত্বিক অস্থিরতা ও সংসদ সদস্য আমির হামজার পদক্ষেপ জনস্বার্থে সক্রিয় উদ্যোগ/প্রশাসনের সমন্বয়ে বাজার তদারকিতে এমপি আমির হামজা

অক্টোবরে থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বাধ্যতামুলক প্রশিক্ষণ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মানোন্নয়নে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে। ইউনিভার্সিটি টিচার্স ট্রেনিং অ্যাকাডেমির আওতায় চলতি বছরের অক্টোবর মাসে প্রশিক্ষণ কার্যক্রম শুরু করবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এ জন্য বিশেষজ্ঞদের সমন্বয়ে যুগোপযোগী প্রশিক্ষণ মডিউল তৈরি করা হচ্ছে। অ্যাকাডেমির আওতায় শুরুতে বিশ্ববিদ্যালয়ের প্রভাষকদের প্রশিক্ষণ দেওয়া হবে। রবিবার (৩১ জুলাই) ইউজিসিতে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রশিক্ষণ সংক্রান্ত মডিউল প্রণয়নে গঠিত বিশেষজ্ঞ কমিটির সভায় এসব কথা জানানো হয়েছে।
অ্যাকাডেমির আওতায় শুরুতে বিশ্ববিদ্যালয়ের প্রভাষকদের প্রশিক্ষণ দেওয়া হবে। ইউজিসি সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রস্তাবিত ইউনিভার্সিটি টিচার্স ট্রেনিং অ্যাকাডেমি প্রতিষ্ঠার আগ পর্যন্ত বিভিন্ন সুবিধাজনক ভেন্যুতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করবে। প্রাথমিকভাবে নতুন নিয়োগপ্রাপ্ত প্রভাষকদের চার মাসব্যাপী ফাউন্ডেশন ট্রেনিং দেওয়া হবে। ৬০ ভাগ অ্যাকাডেমিক ডেভেলপমেন্ট ও ৪০ ভাগ নন-অ্যাকাডেমিক বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
উল্লেখ্য, সরকারের ‘স্ট্র্যাটেজিক প্লান ফর হায়ার এডুকেশন ইন বাংলাদেশ: ২০১৮-২০৩০’-এর অংশ হিসেবে ইউজিসি ইউনিভার্সিটি টিচার্স ট্রেনিং অ্যাকাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছে। এ লক্ষ্যে ফিজিবিলিটি স্টাডি ও ডিপিপি প্রণয়নের কাজ চলমান রয়েছে।
ইউজিসি সদস্য অধ্যাপক আলমগীর বলেন, ‘প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষকদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য বাধ্যতামূলক কোনও প্রশিক্ষণের ব্যবস্থা নেই। এটি করা গেলে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত দক্ষতা বাড়বে। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ট্রেনিং কীভাবে হবে, মডিউলের ধরন ইত্যাদি নিয়ে কাজ চলমান রয়েছে।’
ইউজিসি সদস্য অধ্যাপক বিশ্বজিৎ চন্দ বলেন, ‘প্রশিক্ষণের মাধ্যমে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত উৎকর্ষ বৃদ্ধি হবে। প্রশিক্ষণ মানসম্মত শিক্ষক তৈরিতে ভূমিকা রাখবে। ইউনিভার্সিটি টিচার্স ট্রেনিং অ্যাকাডেমি শিক্ষকদের প্রশিক্ষণ দানে স্থায়ী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।’
তিনি বলেন, ‘ইউনিভার্সিটি টিচার্স ট্রেনিং অ্যাকাডেমি অবকাঠামো চূড়ান্ত হওয়ার আগ পর্যন্ত দেশের বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও জ্যেষ্ঠ শিক্ষকদের জন্যও প্রশিক্ষণের সুযোগ থাকবে।’

 

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net