October 16, 2026, 9:25 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’

কুষ্টিয়ায় চালের দাম বেড়েছে

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার চালের মোকাম খাজানগরে বিভিন্ন চালের দাম বেড়েছে কেজি প্রতি ৪ থেকে ৬ টাকা। চালের এই দাম বৃদ্ধির কারন হিসেবে চাল উৎপাদনকারী প্রতিষ্ঠান ও বিক্রেতারা ডিজেলের দামকে দায়ী করছে। ব্যবসায়ীরা বলছেন সামনে চালের দাম আরো বৃদ্ধি পাবে।
চালকল মালিকরা তিনটি কারণে চালের দাম অস্বাভাবিক হারে বেড়েছে বলে জানিয়েছেন। এর মধ্যে রয়েছে ডিজেলের মূল্য বৃদ্ধি, দ্বিতীয় হলো ধানের দাম চড়া ও একই সাথে সংকট এবং তৃতীয় কারন দেখানো হচ্ছে যে চাল আমদানির সুযোগ দিলেও সেখানে ২৫ শতাংশ ভ্যাট আরোপ করার কারনে চাল আমদানিতে ভাটা।
কুষ্টিয়ার খাজানগরের ফ্রেশ এগ্রোফার্মের ব্যবস্থাপনা পরিচালক উমর ফারুক জানান ডিজেলের মূল্য বৃদ্ধির কারণে ট্রাক প্রতি পরিবহন খরচ অস্বাবাবিক বেছে। তার হিসেব মতে ধান ও চাল উভয় ক্ষেত্রেই কমপক্ষে ২ হাজার টাকা বেড়েছে। এছাড়াও লোডশেডিংয়ের কারণে মিলে মিলে জেনারেটর ব্যবহার করতে হচ্ছে। এতে করে উৎপাদন খরচও বেড়ে যাচ্ছে।
কুষ্টিয়ার খাজানগরয় দেশের দ্বিতীয় বৃহত্তম চালের মোকাম। চিকন বা সরু (মিনিকেট) চালের সর্ববৃহৎ মোকাম এটি। প্রতিদিন এখানে প্রায় ২শ থেকে ২৫০ ট্রাক লোড হয়ে ঢাকা, চট্টগ্রামসহ সারা দেশের বাজারে চাল সরবরাহ হয়।
ডিজেলের মূল্য বৃদ্ধির দুদিন পর থেকেই কুষ্টিয়ার বাজারে সব ধরনের চালের দাম কেজি প্রতি ৪ থেকে ৬ টাকা বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে মিনিকেট চাল কেজি প্রতি ৪ টাকা, কাজললতা আর আঠাশ চাল কেজি প্রতি ৬ টাকা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে কুষ্টিয়ার বাজারে অটোমিলের মিনিকেট চাল ৭০ টাকা, সাধারণ মিনিকেট ৬৮ টাকা, কাজললতা ৬০ টাকা, সাধারণ কাজললতা ৫৮ টাকা, অটোমিলের বাসমতি চাল ৮২ টাকা, সাধারণ বাসমতি ৭৮ টাকা, আঠাশ চাল ৫৫ টাকা এবং নাজিরশাইল চাল ৮২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
ক্রেতারা এই দাম একেবারে অপছন্দ করছেন। চতুর্থ শ্রেণীর চাকুরীজীবি বকুল হোসেন জানান আয়ের সাথে ব্যয়ের ভারসাম্য নেই তার। তিনি জানান বাজারে সবকিছুরই দাম বেড়েছে। কোনমতেই ভারসাম্য আনতে পারছেন না।
রিক্্রা চালক হারুনুর রশীদ হারু বলেন রিক্্রাভাড়া বেশী চাইলেই গাািল খাচ্ছেন যাত্রীদের কাছ থেকে। তিনি বলেন প্রতিদিনের আয় প্রতিদিনই শেষ হয়ে যাচ্ছে। তার প্রশ্ন মাসের প্রতিটা দিনই কি পরিশ্রম করা সম্ভব ?
বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতি কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের মতে
বোরো মৌসুমে সরকারের মজুতকৃত চাল এই মুহূর্তে বাজারে ছেড়ে দেওয়া উচিত এবং চাল আমদানির ক্ষেত্রে ২৫ শতাংশ ভ্যাট সম্পূর্ণ প্রত্যাহার করা। এর বাইরেও বাজারে মনিটরিং করার পরামর্শ তার।

 

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net