March 19, 2026, 9:31 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ঈদযাত্রার চাপেও স্বস্তি, দুই দিনে পদ্মা সেতুতে প্রায় ৯ কোটি টাকা টোল আদায় কয়েক সেকেন্ডের টর্নেডো, চুয়াডাঙ্গায় নিহত ১ চুয়াডাঙ্গা/নিজ সন্তানকে অপহরণ করে, স্ত্রীর কাছে মুক্তিপণ দাবি, অবশেষে পুলিশের জালে শিশু ধর্ষণ করে এতেকাফে বসা কুষ্টিয়ার সেই মাদ্রাসা সুপার গ্রেফতার, আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই শিশুটির খাল খনন/ জিয়াউর রহমান থেকে তারেক রহমান—পানি ব্যবস্থাপনার এক ধারাবাহিক চিন্তা দায়িত্ব বুঝে নিয়ে কাজ শুরু করলেন কুষ্টিয়ার নতুন জেলা প্রশাসক ভর্তি পরীক্ষা ফিরছে/ অভিভাবকদের অতি উৎসাহ, শিক্ষকদের কোচিং নির্ভরতা—শিশুশিক্ষা আবারও বাণিজ্যের দোরগোড়ায়? ১৫ মাসে আরও দেড় লাখ রোহিঙ্গা বাংলাদেশে: ইউনুস সরকার অনুপ্রবেশ ঠেকাতেও ব্যর্থ, প্রত্যাবাসনেও আজ স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এনসিপি নেতারা গণভোট নিয়ে ‘অর্ধেক বুঝেছেন’: আইনমন্ত্রী

পূর্ণ কূটনৈতিক সম্পর্কে ফিরে গেল তুরস্ক-ইসরায়েল

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
সকল রকমের হ্যা-না’র অবসান ঘটলো। সম্পর্কে নানা ধরনের টানাপোড়েনের অবসান ঘটিয়ে স্বাভাবিক সম্পর্কে ফিরে গেল ইসরায়েল ও তুরস্ক দুই দেশ।
বুধবার এ তথ্য সাংবাদিকদের জানিয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু । তিনি বলেছেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার ক্ষেত্রে এটি একটি মাইলফলক হয়ে থাকবে।
তিনি আরও বলেছেন, সম্পর্ক স্বাভাবিক করার অংশ হিসেবে তুরস্ক ও ইসরায়েল পরস্পরের রাজধানীতে রাষ্ট্রদূত পাঠিয়েছে।
চাভুসওগ্লু আঙ্কারা সফররত কিরঘিজ পররাষ্ট্রমন্ত্রী জিনবেক কুলুবায়েভের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা জানান।
তিনি বলেন, “আমরা তুরস্কের পক্ষ থেকে ইসরায়ে‌লের রাজধানী তেল আবিবে রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছি।”
দুই পক্ষ তাদের রাষ্ট্রদূতদের নাম ঘোষণা করার পর দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক অবস্থায় ফিরে গেছে বলে জানান তুর্কি পররাষ্ট্রমন্ত্রী।
তিনি দাবি করেন, ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের অর্থ এই নিয় যে, তুরস্ক ফিলিস্তিনি জনগণের অধিকার আদায়ের সংগ্রামে সমর্থন জানানো থেকে পিছিয়ে আসবে। চাভুসওগ্লুর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী ইয়ায়ির লাপদি বুধবারই এক বিবৃতিতে জানান, তেল আবিব-আঙ্কারা সম্পর্ককে অন্যরকম উচ্চতায় নিয়ে যাওয়া হয়েছে।
গত মার্চ মাসে ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগ তুরস্ক সফরে গিয়ে প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সফরের মাধ্যমে আঙ্কারা ও তেল আবিবের এক দশকেরও বেশি সময়ের উত্তেজনাকর সম্পর্ক প্রশমিত হয়।
২০১০ সালের মে মাসে অবরুদ্ধ গাজাবাসীর জন্য ত্রাণসাহায্যবাহী একটি তুর্কি জাহাজের বহরে হামলা চালিয়েছিল ইসরায়েল। হামলায় বেশ কয়েকজন তুর্কি নাগরিক নিহত হন। ওই ঘটনার জের ধরে তুরস্ক ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল। পরবর্তীতে সে সম্পর্ক আবার স্বাভাবিক হওয়ার পর ২০১৮ সালে ইসরায়েলি হামলায় গাজা উপত্যকার ৬০ ফিলিস্তিনি নিহত হয়। সে ঘটনার জের ধরে আবার ইসরায়েলি রাষ্ট্রদূতকে বহিষ্কার করে আঙ্কারা। সূত্র: আল-জাজিরা

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net